...
শিরোনাম
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো ⁜ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি ⁜ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট ⁜ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের ⁜ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি ⁜ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ⁜ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের ⁜ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি ⁜ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া ⁜ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক ⁜ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান ⁜ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস ⁜ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:45 AM

...
বুড়িচংয়ে ভারতীয় সীমান্তে চা আড্ডায় যৌথবাহিনীর অভিযান News Image

কাজী খোরশেদ আলম

‘কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে চা আড্ডায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল জব্ধ ও ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত শনিবার ২১ জুন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দক্ষিণগ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন এর নেতৃত্বে অভিযানে অংশ নেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফারহান ইশরাক নাবিল, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং পুলিশের সঙ্গীয় ফোর্স।

অভিযানের সময় দক্ষিণগ্রাম বাজারের দুটি চা-দোকানের সামনে চা-আড্ডায় থাকা মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় মাহবুব (দৌলতপুর), পাভেল (ছিনাইয়া), সিয়াম (বরুড়া) ও দিদার হোসেন (ভাড়াপাড়া) নামের চারজনের ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও চা-দোকানের আশপাশের পরিত্যক্ত স্থান থেকে কিছু  ফেন্সিডিল ও বিয়ার বোতল  উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দোকান মালিকদের সতর্ক করা হয় এবং চা আড্ডার নামে এমন কর্মকান্ড বন্ধে নির্দেশ প্রদান করা হয়।

স্থানীয় সূত্র ও  তথ্যমতে, বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার ভারতীয় সীমান্তের কুমিল্লা-বাগড়া সড়কের পাশে ফকিরবাজার, দক্ষিণগ্রাম, শংকুচাইল ও শশীদল রেলস্টেশন এলাকার চা-দোকানগুলো দিনে দিনে পরিণত হয়েছে আড্ডাখানায়। শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল আরোহী প্রতিদিন এসব দোকানে এসে ভিড় করছেন। সন্ধ্যার পর জমে ওঠে আড্ডা, আর সেই আড্ডার আড়ালে সহজেই মিলছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য।

স্থানীয়দের অভিযোগ, এসব চায়ের দোকানে আগতদের অনেকের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকে না। তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিচ্ছে।

অভিযান শেষে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, দক্ষিণগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানদারদের সতর্ক করা হয়েছে এবং চা-আড্ডার নামে এমন কার্যক্রম চলতে দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে।তিনি আরও জানান, ভবিষ্যতে এসব আড্ডাস্থলে সন্দেহভাজনদের ডোপ টেস্ট করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো

নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...

ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...

পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট

ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের

ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...

এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...

বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...

এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
➤ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
➤ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
➤ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
➤ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
➤ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
➤ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের
➤ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি
➤ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া
➤ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক
➤ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান
➤ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir