প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:05 AM
সদর দক্ষিণে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপত্বিত্তে উপস্থিত ছিলেন সজিব তালুকদার, সহকারী কমিশনার(ভূমি) ও আচরণ বিধি ম্যাজিষ্ট্রেট, ক্যাপ্টেন তাইজুল ইসলাম জিহাদ, ক্যাম্প কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনী, মো: মোস্তাহিন বিল্লাহ ফেরদৌস, সহকারী পুলিশ সুপার, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল, মো: মাহবুবুর রহমান, ক্যাম্প কমান্ডার, বিজিবি, হ্ড়াাতলী ক্যাম্প, কুমিল্লা সদর দক্ষিণ, মো: সিরাজুল মোস্তফা, অফিসার ইনচার্জ, কুমিল্লা সদর দক্ষিণ থানা, মো: ইসমাইল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, এবং চৌধুরী ফিহান ছন্দ, উপজেলা নির্বাচন অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ সদস্য সচিব সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, সীমান্তবর্তী ভোট কেন্দ্রগুলো বিজিবি এর টহল ব্যবস্থা জোরদারকরণ, আইনশৃঙ্খলা নিরাপত্তা মহরা পরিচালনা করা, সংখ্যালঘুদের ভোট প্রদানে ভয়ভীতি ব্যতিরেকে উৎসাহিত করা, প্রত্যক ভোট কেন্দ্রে আনসার বাহিনী নিয়োগ করা, প্রত্যক ভোট কেন্দ্রে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল অব্যাহত রাখাসহ আগামী ১২ ফেব্রুয়ারী ম্যাজিষ্ট্রেট টহল ব্যবস্থা গ্রহণের বিস্তারিত আলোচনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...