প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 10:44 AM
আমরা নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই-জোনায়েদ সাকি
ফয়সল আহমেদ খান
নির্বাচিত হলে নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা নতুনভাবে বাঞ্ছারামপুর তথা পুরো জাতির সামনে চেনাতে চাই । সেটা যদি তৈরি করতে হয়, নিরাপদ বাঞ্ছারামপুর হবে বাংলাদেশের একটা নতুন জায়গা, নিরাপত্তার দিক থেকে বাঞ্ছারামপুর রোল মডেল।মোদ্দা কথা আমরা একটা বাসযোগ্য নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই "।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আজ (১ ফেব্রুয়ারী) রবিবার উপজেলার তেজখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের বলেন, ‘আমরা দেখছি সরকারের ভেতরে কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা বাঞ্ছারামপুরের মানুষ গ্রহণ করবে না। আর কোনো নির্বাচন নিয়ে কারচুপি, মেকানিজম, নানা রকম কৌশল করে নির্বাচনকে প্রভাবিত করা বাংলাদেশের মানুষ মেনে নিবে না।
বাঞ্ছারামপুরের মানুষও মেনে নিবে না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এর ব্যতয় ঘটলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সহিংসতা ও গীবতের রাজনীতি এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, একে অপরকে পরাজিত করা, লড়াই থাকবে। কিন্তু সেসব যেন খুনোখুনির পর্যায়ে না যায়।কেউ কারো গীবত করা ঠিক নয়। সামাজিকভাবে আমরা এসব প্রতিরোধ করব।’
নির্বাচনে টাকার খেলা দেখা যাচ্ছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘এই বাঞ্ছারামপুরে টাকার খেলার নানা ঝনঝনানি শোনা যাচ্ছে। আপনারা কি টাকার খেলার কাছে হেরে যাবেন? টাকার খেলার মানুষের কাছে ভোটের অধিকার যেতে দেবেন? আমাদের সতর্ক থাকতে হবে। মানুষ টাকার খেলার কাছে হারবে না।’
সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, জোনায়েদ সাকি একজন জাতীয় ও ডায়নামিক নেতা।তিনি বিজয়ী হলে এলাকার অনেক উন্নয়ন হবে।আজ থেকে মাতলা মার্কা মানেই ধানের শীষ। মাতলাকে ধানের শীষ মনে ভোট দিবেন।
নির্বাচনী পথসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবির উদ্দিন,গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...