...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:08 AM

...
কুমিল্লায় সবচেয়ে বেশি ভোটার সদর আসনে, কম চান্দিনায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোটার বেড়েছে ৩ লাখ ৮৬ হাজার News Image

অশোক বড়ুয়া

কুমিল্লা জেলার ১৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকার ১১টি আসনের ১৯৩টি ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটার, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত নির্বাচনের চেয়ে মোট ৩ লাখ ৮৬ হাজার ১০১ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ২৬২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৩৩ জন। এবার কুমিল্লা জেলায় মোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৩৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ লাখ ৭ হাজার ৩৪৯ জন এবং মহিলা ভোটার ২৪ লাখ ৮৫ হাজার ৪১ জন। 

জেলার ১১টি আসনে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বেড়েছে ৫৬টি এবং ভোটকক্ষ বেড়েছে ১৬৬টি। এবারের নির্বাচনে জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৪৯১টি এবং ভোটকক্ষ রয়েছে ৯ হাজার ৪৬৬টি।

আসনভিত্তিক তথ্য:

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা):

দাউদকান্দি পৌরসভাসহ ২৩টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৩৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৫ হাজার ৯১ জন এবং মহিলা ২ লাখ ১৩ হাজার ৫২৫ জন। ভোটকেন্দ্র ১৪৫টি, ভোটকক্ষ ৯১১টি।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস):

হোমনা পৌরসভাসহ ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ১২০ জন এবং মহিলা ১ লাখ ৭৮ হাজার ৯৪৭ জন। ভোটকেন্দ্র ১১০টি, ভোটকক্ষ ৭০৪টি।

কুমিল্লা-৩ (মুরাদনগর):

২২টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৮ হাজার ৯৯৫ জন এবং মহিলা ২ লাখ ৪১ হাজার ৮১৭ জন। ভোটকেন্দ্র ১৫৯টি, ভোটকক্ষ ৯৩৩টি।

কুমিল্লা-৪ (দেবিদ্বার):

পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং মহিলা ১ লাখ ৯৫ হাজার ৩২২ জন। ভোটকেন্দ্র ১১৬টি, ভোটকক্ষ ৭২৫টি।

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া):

১৭টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং মহিলা ২ লাখ ২৯ হাজার ১৭ জন। ভোটকেন্দ্র ১৪২টি, ভোটকক্ষ ৯৪০টি।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন):

সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার ৬ লাখ ৪৪ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ২৪ হাজার ১৯৫ জন এবং মহিলা ৩ লাখ ২০ হাজার ৫৮২ জন। ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৯৯টি।

কুমিল্লা-৭:

পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৩৬১ জন এবং মহিলা ১ লাখ ৫৯ হাজার ৮০৫ জন। ভোটকেন্দ্র ১০৫টি, ভোটকক্ষ ৬১১টি।

কুমিল্লা-৮ (বরুড়া):

পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৮৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৯৮ জন এবং মহিলা ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ জন। ভোটকেন্দ্র ১০৫টি, ভোটকক্ষ ৭২১টি।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ):

লাকসাম পৌরসভাসহ ১৯টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন এবং মহিলা ২ লাখ ৩০ হাজার ৭৭০ জন। ভোটকেন্দ্র ১৩৪টি, ভোটকক্ষ ৯৬৪টি।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই):

নাঙ্গলকোট পৌরসভাসহ ইউনিয়নগুলোতে মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ২২৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৬ হাজার ৬৪৭ জন এবং মহিলা ২ লাখ ৫৯ হাজার ৫৮০ জন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):

পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৯২৩ জন এবং মহিলা ২ লাখ ৪ হাজার ৭০৯ জন। ভোটকেন্দ্র ১২৭টি, ভোটকক্ষ ৭৭৮টি।

উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনে মোট ভোটার ছিল ৪৬ লাখ ৬ হাজার ২০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ২৩ লাখ ৬৬ হাজার ২৩৫ জন এবং মহিলা ভোটার ২২ লাখ ৩৯ হাজার ৯৫০ জন। সে সময় মোট ভোটকেন্দ্র ছিল ১ হাজার ৪৩৫টি এবং ভোটকক্ষ ছিল ৯ হাজার ৩০০টি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় ইতোমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্র ও কক্ষভিত্তিক এই তথ্যের আলোকে নির্বাচনী উপকরণ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক সাপোর্ট চূড়ান্ত করা হবে। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, কুমিল্লার ১১টি আসনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, বিদেশে অবস্থানরত ভোটার ও বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের এই সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir