...
শিরোনাম
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜ নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার ⁜ ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত ⁜ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। ⁜ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। ⁜ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংস্কার ও প্রশস্ত হচ্ছে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক, দুই পাশে বাড়ছে ৬ ফুট ⁜ ডা: যোবায়দা হান্নানের একাশি তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, ৮-১০ লাখ টাকার মাছ নিধন ⁜ কল্যাণকর দেশ গঠনে পিস স্কুলের মতো প্রতিষ্ঠান প্রয়োজন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ কুমিল্লা মডার্ন হসপিটালে ১ হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপন ⁜ ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ⁜ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে ⁜ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি ⁜ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায় ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ ⁜ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 10:39 AM

...
ব্রাহ্মণপাড়ার দুলালপুরে বিএনপির উঠান বৈঠক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় কুমিল্লা-৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দুলালপুর মধ্যপাড়া এলাকায় এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন জসিমকে বিজয়ী করার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি। তিনি বলেন, নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার। তাই আসন্ন নির্বাচনে নারী ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আবুল কালাম মেম্বার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোসা. উর্মি আক্তার ভূইয়া এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী আলাউদ্দিন। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম মৈশান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলি উল্লাহ মৈশান, বিএনপি নেতা সার্জেন্ট (অব.) আবুল খায়ের, হাজী আবু তাহের, উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী, সদস্য দুলালপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ময়না আক্তার, মরিয়ম আক্তার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম সরকার, আমিন মৈশান, সাবেক মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার, ইউনিয়ন মহিলা দলের নেত্রী লিপি আক্তারসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় মহিলা দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।

উঠান বৈঠকে নারী ভোটারদের উদ্দেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে নারীদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীরা যে অবদান রাখছেন, তা রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতিনিধিত্ব পাওয়ার দাবি রাখে। এই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই।

বক্তারা বলেন, বিএনপি সব সময় নারী সমাজের ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করেছে। কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম নির্বাচিত হলে নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তাঁরা আরও বলেন, নারীদের ভোট শুধু একটি ভোট নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ, সন্তানের শিক্ষা এবং সমাজের নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িত। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ  সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...

চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে

মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...

লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...

কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...

নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন।  আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...

​​​​​​​​​আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
➤ নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার
➤ ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত
➤ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
➤ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
➤ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংস্কার ও প্রশস্ত হচ্ছে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক, দুই পাশে বাড়ছে ৬ ফুট
➤ ডা: যোবায়দা হান্নানের একাশি তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, ৮-১০ লাখ টাকার মাছ নিধন
➤ কল্যাণকর দেশ গঠনে পিস স্কুলের মতো প্রতিষ্ঠান প্রয়োজন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ কুমিল্লা মডার্ন হসপিটালে ১ হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপন
➤ ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি
➤ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
➤ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
➤ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ
➤ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir