প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:43 AM
কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান, বিশেষ অতিথির বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লা জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ।
কলেজ সভাপতি শাহ্ মো. আলমগীর খান বলেন, এইচএসসি পরীক্ষা শুধু একটি শিক্ষা কার্যক্রমের অংশ নয়, এটি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ মানবিক ও আত্মার উন্মোষ ঘটে।
কুমিল্লা জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। প্রস্তুতির কোন বিকল্প নেই, ভালো ফলাফল করতে হলে মনোযোগ দিয়ে পড়তে হবে। কঠোর পরিশ্রম ও দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। তেমনিভাবে মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা যায়। তবে ফলাফল আল্লাহর হাতে। নিয়মিত নামাজ আদায় করবে এবং পরীক্ষার পূর্বে অতিরিক্ত দুই রাকাত নফল নামাজ পড়বে। তোমাদের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করবে। কারণ দানের মাধ্যমে মানুষের মসিবত দূর করা যায়।
সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- পরীক্ষা কেন্দ্রে যাবার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে, আগের রাতেই প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন র্কাড, কলম পেন্সিল স্কেল যা যা নেয়ার অনুমতি আছে পরীক্ষার হলে প্রয়োজনীয় সকল অনুমোদিত উপকরন গুছিয়ে রাখবে। এডমিট কার্ডে কিছু নির্দেশনা দেয়া আছে। তা কয়েকবার পড়ে নিবে। শুধু তাই নয় উত্তর পত্রের শেষ পৃষ্ঠায়ও নির্দেশনা থাকে। সেগুলোও পড়ে নিতে হবে।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মানবিক বিভাগের ছাত্র মোঃ জাকারিয়া হোসেন। বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক হাসান ভূইয়া ও রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাবেদ হোসেন।
বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মো. সৈকত ও কার্নিজ ফাহমিদা তাসনিম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী জায়েদা আক্তার এবং মানবিক বিভাগের ছাত্রী শিখা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক নাইমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, মো. আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, সোহরাব হোসাইন, এইচএসসি পরীক্ষার্থীসহ সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...