প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:11 AM
মিডিয়ার প্রশংসা দেখে মনে হয় হাসিনার আমলে আছি-হাসনাত আবদুল্লাহ
মোঃ আক্তার হোসেন
কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এখন মিডিয়াগুলো দুনিয়ার সকল প্রশংসা, সকল বন্ধনা, সকল ভালো দিক ও সকল মুগদ্ধতা শুধুমাত্র একজনের জন্যে। যেমন আমরা আবার হাসিনার আমলে আছি। শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গনেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এক সময় এমন হতো সকল প্রশংসা হাসিনার। আর সকল দোষ বিএনপি-জামায়াতের। রানা প্লাজা পরে গেছে এটাও বিএনপি-জামায়াতের দোষ। এখন দোষের কাতার থেকে বিএনপির বাদ পড়েছে, কিন্তু জামায়াত এখনো আছে। মিডিয়ার এ আচরন আমরা মনে রাখবো, আমাদের তরুন প্রজন্মও মনে রাখবে। সেই একই সাথে সবাই এখন মিডিয়া হয়ে উঠেছি, আমরা সবাই এক একেকজন মিডিয়া। আমাদের জুলাইয়ের সময় পরিস্থিতি স্বাভাবিক হিসেবে দেখানো হয়েছে। এখন আমাদের সকলের হাতে যে মোবাইল আছে এবং আমরা বিভিন্ন সংবাদ প্রচার করছি, এটাকে বলা হয় সিটিজেন জার্নালিজম। মানুষ এখন আর মিডিয়ার খবর বিশ্বাস করে না। এই মিডিয়ার অনাস্থার দায়বার মিডিয়ারই। জুলাইয়ের সময় আমাদের যখন ধরে নিয়ে যায়, তখন ডিজিএফআই আমাদের সামনে বসে কিছু টিভি চ্যানেলকে ফোন দিলে নিউজ পরিবর্তন করে দিতো। এই মিডিয়ার নিউজ ও হেড লাইন তৈরী করে দিতো এজেন্সি। এই চ্যানেলগুলোই আবার নাফরমানি শুরু করে ৫ আগষ্টের পর। বিএনপি যখন পল্টনে বড় প্রোগ্রাম করে তখন একটি চ্যানেল ৫০টির বেশি ক্যামেরা দিয়ে নিউজ করেছিলো।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, চাঁদাবাজি আর জনগণ একসঙ্গে চলতে পারে না। রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেবিদ্বারের অনেক বড় বড় নেতা এতদিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা বানিজ্য করতো। এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আগামী দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত। আপনাদের সন্তানদের জন্য একটি নিরাপদ দেবিদ্বার গড়তে শাপলা কলি প্রতীকে বিজয়ী করবেন।
নারী ভোটাদের প্রসঙ্গে তিনি বলেন, আমি আপনাদের ছেলে নির্বাচন দাড়াইছি আপনারা আমার জন্য কাজ করবেন, প্রতিদিন কমপক্ষে ১০ টা ভোট কালেকশন করবেন। যতক্ষণ ১০ জনের ভোট কনফার্ম না করবেন ততক্ষন আপনারা ঘুমাইতে যাবেন না।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের প্রার্থী মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ খেলাপত মজলিসের প্রত্যাহার করা প্রার্থী মোঃ মোফাজ্জাল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা সালমান হোসাইন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...