প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:06 AM
কুবি ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সচেতনতামূলক প্রচার চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (৩১ জানুয়ারি) ক্যাম্পাস এলাকায় ব্যানার প্রদর্শন ও লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠন দুটির নেতাকর্মীরা এ প্রচার কার্যক্রম পরিচালনা করেন।
জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার এক কর্মী ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিল বলেন, শনিবার কুবিতে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্র“য়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, স্বাধীন বিচারব্যব¯’া প্রতিষ্ঠা, সংসদে নারীর প্রতিনিধিত্ব ব...দ্ধি এবং সরকারের এককভাবে সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিত করা সম্ভব হবে। একই ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, সে বিষয়েও ‘হ্যাঁ’ ভোট গুর“ত্বপূর্ণ বলে তিনি মš—ব্য করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্ষমতায় আসা দলগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর দলীয় প্রভাব বি¯—ারের চেষ্টা করেছে। এসব প্রভাব ও সরকারের একক আধিপত্য দূর করতেই তাঁরা গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালা”েছন।
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও সরকারুবিরোধী দলের মধ্যে প্রয়োজনীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট গুর“ত্বপূর্ণ। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন রাষ্ট্রব্যব¯’ায় যেন আর কোনো স্বৈরাচার গড়ে না ওঠে, সে লক্ষ্যেই তাঁদের এই প্রচার কার্যক্রম
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...