প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:08 AM
বাঞ্ছারামপুরকে উন্নত শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার মডেল করা হবে-জোনায়েদ সাকি
ফয়সল আহমেদ খান
ব্রাক্ষণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন,
বাঞ্ছারামপুরে উন্নত শিক্ষা,কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে মডেল উপজেলা করা হবে। যা দেখে দেশের অন্যান্য উপজেলা আমাদের অনুসরণ করবে।
আজ (৩১ জানুয়ারি) শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর হতে উজানচর বাজার পর্যন্ত ৯ কি: মি: সড়ক পায়ে হেটে পথসভা,জনসংযোগ, বাড়ি বাড়ি যেয়ে মাথাল মার্কার জন্য ভোট প্রার্থনা করেন ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা,সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা,জেলা বিএনপি সদস্য ভিপি নাজমুল হুদাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভাগুলোতে জোনায়েদ সাকি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে । দেশের সার্বিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে এমন পদক্ষেপ নেয়া হবে।
শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার কমানোর ওপর জোর দিতে হবে।
তিনি বলেন,
গ্রামীণ ও শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
কালিকাপুর গ্রামে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাকি বলেন,
শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা, যা কর্মসংস্থান এবং উদ্ভাবন বৃদ্ধিতে সাহায্য করবে । এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, দারিদ্র্য হ্রাস করা এবং একটি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...