...
শিরোনাম
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 10:21 PM

...
ক্ষমতায় আসার পর তারা পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে - হাসনাত আবদুল্লাহ্ News Image

নাজমুল করিম ফারুক, তিতাস 

যারা আমার মা-বোনদের জামা-কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে, ক্ষমতায় আসার পর তারা পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে। প্রিয়, হোমনা-তিতাসবাসী আপনারা জানেন, আপনাদের এলাকায় বালুখেকো রয়েছে। এই এলাকার নেতাকর্মীরা আমাকে ফোন করে বলে, আমরা এই বালুখেকো থেকে মুক্তি চাই, ভন্ড শিক্ষক থেকে মুক্তি চাই, কমিটি বাণিজ্য করে বিএনপিকে ভেঙেচুরে দিয়েছে আমরা তার কাছ থেকে মুক্তি চাই। তিনি বলেন, এইগুলো আমাদের কথা নয়, হোমনা-তিতাসের তৃর্ণমূল বিএনপির নেতাকর্মীদের কথা। মেঘনায় বালু বিক্রি করে এক প্রার্থীর সংসার চলে, তাকে হোমনা তিতাস থেকে উৎখাত করতে হবে। সময় এসেছে জবাব দেওয়ার, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবে হবে, দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

শনিবার রাত ৭টায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ একথা বলেন।  

তিনি আরো বলেন, প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকাইরা রাখতে পারে না, কামান গোলাবারুদ হাসিনাকে টিকাইরা রাখতে পারে না, বেনজির-হারুন হাসিনাকে টিকাইরা রাখতে পারে না, জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহ জমিনে ধুলিসাৎ হয়ে যায়। আপনারা মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষের সেবা দিতে চাকুরীতে এসেছেন। আপনারা কোন দলীয় দাস হতে আসেন নাই। আপনারা শুধু জনগণের কাছে দায়বব্ধ নিজেদের আর রাজনীতিকরণ করবেন না। আপনারা কোন রাজনৈতিক দলের গোলাম হবেন না। ১৭ বছরে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরী হয়েছে আগামী নির্বাচনে সে অনাস্থাকে পুনরুদ্ধার আপনাদের ক্যাচম্যাপ ও পরীক্ষা হচ্ছে ১২ তারিখের নির্বাচন।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, এই সেনাবাহিনীর ভাইয়ের ৫ আগষ্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে আমাদের সাথে রাস্তায় এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই ১২ তারিখ পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক অফিসারদের ২০০৯ সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে সেটির সমোচিত জবাব ১২ তারিখ দেবে ইনশাআল্লাহ। তারা কোন রাজনীতি পক্ষপাতিত্ব করবেন না, তারা জনগণের পক্ষে ১২ তারিখ মাঠে থেকে ভোট পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশ ১শ বছরের জন্য পিছিয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের মিডিয়া আগের মতো বিশেষ একটি দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ্ তার বক্তব্যে কঠোর সমালোচনা করেন। 

কুমিল্লা-২ আসনে ১১ দলীয় জোটের জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মো. নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ প্রমূখ। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন তিতাস, দাউদকান্দি, হোমনা উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir