প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 10:48 AM
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
মো. আনোয়ারুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান।
মতবিনিময় সভায় তিনি আসন্ন নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ক্যাপ্টেন রেজওয়ান বলেন, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলার বিভিন্ন চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার তথ্য দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
ক্যাপ্টেন রেজওয়ান বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সেনাবাহিনী ও সংবাদমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম সম্পাদক হারুন-উর-রশিদ ও আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান সোহেল, ওসমান ভূইয়া ও সোহেল খান চৌধুরী সহ অন্যান্য সদস্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...