প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 10:51 AM
তিন নদী পরিষদের ২১ দিনব্যাপী ভাষা মাসের অনুষ্ঠান শুরু
অশোক বড়ুয়া
মহান ভাষা মাসের প্রথম দিনে কুমিল্লায় সামাজিক সংগঠন তিন নদী পরিষদ-এর উদ্যোগে ২১ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। নগর পার্কের জামতলায় আয়োজিত এ কর্মসূচি তিন নদী পরিষদের ভাষা মাসের অনুষ্ঠানের ৪৩তম বছর। ১ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিগত বছরের ন্যায় প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্ক...তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান ভাষা মাসের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম। তিন নদী পরিষদের সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব এবং বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার মহান একুশের কবিতা পাঠ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক সাংস্ক...তিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান পরিচালনা করেন তিন নদী পরিষদের সদস্য আজাদ সরকার লিটন। সাংস্ক...তিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুন্নাহার।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে মাত...ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে। আজ বাঙালির মাত...ভাষা বাংলা বিশ্বস্বীক...ত একটি ভাষা, যা আন্তর্জাতিক মাত...ভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হ”েছ।
বক্তাগণ আরও বলেন, আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সামাজিক সংগঠন তিন নদী পরিষদের চার দশকেরও বেশি সময় ধরে ২১ দিনব্যাপী মহান ভাষা মাসের অনুষ্ঠানমালা অত্যন্ত প্রশংসনীয়। নতুন প্রজন্মের মাঝে মহান একুশের চেতনা ধরে রাখতে সংগঠনের সভাপতি আবুল হাসনাত বাবুলের প্রতি ক...তজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজন উপ¯ি’ত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...