প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 10:42 AM
বরুড়ায় দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা
সুজন মজুমদার
বরুড়া উপজেলার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়া এলাকায় অবস্থিত মেসার্স আয়ান ব্রিকস এবং লক্ষীপুর ইউনিয়নের বাজারসংলগ্ন সড়কের পাশে অবস্থিত মেসার্স এমবিএফ ইটভাটাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, উক্ত দুইটি ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করে আবাসিক ও সংরক্ষিত এলাকায় পরিচালিত হচ্ছিল। এছাড়াও অননুমোদিতভাবে কৃষিজমির টপসয়েল সংগ্রহের অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে আইনটির ১৫(১) ও ১৮(২) ধারায় দুইটি ইটভাটাকে মোট ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, “পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতে ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...