প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:19 AM
পুর্ব পয়াত কৃষক সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হলেন আব্দুল জব্বার মেম্বার
নিজস্ব প্রতিবেদক
পূর্ব পয়াত কৃষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জব্বার মেম্বার সাহেব। তিনি ছাতা প্রতীকে নির্বাচন করেছিলেন ।
২৫ অক্টোবর শনিবার পূর্ব পয়াত কৃষক সমবায় সমিতি লিমিটেড অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান ,ম্যানেজার পদে মোঃ মিজানুর রহমান, সদস্য পদে সাম মিয়া, আব্দুল হান্নান ও জাকির হোসেন নির্বাচিত হন । এরা সবাই আব্দুল জব্বার এর প্যানেলে নির্বাচন করেছিলেন । বিজয়ী প্রার্থী আব্দুল জব্বারের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আব্দুল সাত্তারের প্যানেলের ভরাডুবি হয়েছে ।
নির্বাচনে দায়িত্ব পালন করেছেন বিআরডিবির সহকারি পল্লী উন্নয়ন অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদা আক্তার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিস সহকারী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ।নির্বাচন ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি আব্দুল জব্বারকে ফুল দিয়ে বরণ করে নেন বুড়িচং বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...