প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:21 AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি বৃদ্ধি, প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরম পূরণসহ অন্যান্য ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মানববন্ধন করেন ছাত্রছাত্রীরা। এর পূর্বে অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি পাঠান তারা। তাদের দাবি, ফি কমানো হলে ফরম ফিলাপ করবেন, নইলে করবেন না।
মানববন্ধনে অনার্স ও বিএড শ্রেণির অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন ইয়াছিন আরাফাত, সুবর্ণা চৌধুরী, জহিরুল ইসলাম, রাশেদ ইকবাল, আশিক ভূঁইয়া। তারা বলেন, গত ছয় মাস পূর্বে ফরম ফিলাপ ছিল ৪৫০০ টাকা, এখন ৭৮০০ টাকা।
মৌখিক পরীক্ষার ফি আগে ছিল ৫০০ টাকা, বর্তমানে ৭০০ টাকা। আমরা ইনকোর্স পরীক্ষার ফি দিয়ে ভর্তি হয়েছি কিন্তু নতুন করে ইনকোর্স পরীক্ষার ফি অতিরিক্ত সংযোজন করা হয়েছে ৬০০।
মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলে সংস্কারের নামে চাঁদাবাজি, বন্ধ করো, করতে হবে। অযৌক্তিক ফরম ফিলাপ ফি বন্ধ করো, করতে হবে। শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষা অধিকার।
সুবর্ণা চৌধুরী নামে এক শিক্ষার্থী বলেন, সারাদেশে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে। যদি এ শিক্ষাবাণিজ্য বন্ধ না করা হয়, ফি যদি না কমানো হয়, আমরা ফরম পূরণ করব না। আমরা অনার্স-মাস্টার্স শেষ করে এখন বেকার। না পারি পরিবার থেকে টাকা নিতে, না আমাদের কোনো চাকরি আছে।
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী আকতার জানান, ফি কমানোর বিষয়ে শিক্ষার্থীরা একটি আবেদন জমা দিয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠিয়েছি। এখানে যারা পড়ে মোটামুটি সবাই নিম্নবিত্ত পরিবারের সদস্য। বিএড ক্লাসের ফরম ফিলাপ বাবদ ২৮০০ টাকা ফি বৃদ্ধি করা হয়েছে। তা কমানোর প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...