প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 4:20 PM
মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ - কায়কোবাদ
মহিউদ্দিন আকাশ
গত ১৭ বছরে আমাদের তরুনদের একটা অংশকে বিপথে নিয়ে গেছে আওয়ামী লীগ। গ্রামে গন্জেও মাদকের সয়লাভ করেছে। তরুনদের বাঁচাতে মাদক দূর করতে হবে। অনেক শিক্ষিত তরুনরা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কুঠির শিল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কুমিল্লা (৩) মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মুরাদনগরের পূর্বধৈইর পশ্চিমের নবীয়াবাদ,খৈয়াখালী,হাটাস এবং পূর্বধৈইর পূর্বের হিরাপুর, কুরবানপুর,টনকী ইউনিয়নের বাইরা কেন্দ্র আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন- আমরা ক্ষমতায় আসলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহিলাদের সম্মানার্থে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ডের পরিকল্পনা রেখেছেন। আওয়ামীলীগ আমার প্রতি জুলুম করেছে আর আমার আল্লাহ সকল জুলুম নির্যাতন থেকে উদ্ধার করে আমাকে সম্মানের সাথে দেশে নিয়ে এসেছে।
এই মুরাদনগরের মানুষের কাছে আমি চিরঋণী। ঢাকায় গিয়ে আমাকে রিসিভ করেছে। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারী আগের তুলনায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবারো আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে হাত মেলাতে রাস্তার দুধারে উৎসুক জনতার ঢল নামে। পথসভাগুলো রুপ নেয় জনসভায়। দাদাভাই আর ধানের শীষ স্লোগানে মুখরিত কায়কোবাদের নির্বাচনী সভায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।
বিভিন্ন ইউনিয়নের পৃথক পৃথক পথ সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...