প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Feb 2026, 10:34 AM
স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাক্কুকে চ্যালেঞ্জ করেছেন স্ত্রী টিকলি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর তেলিকোনা শিশু পার্কে এক উঠান বৈঠকে আশি শতাংশ ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে চ্যালেঞ্জ দেন টিকলি। দুই ঘণ্টা পর স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সাবেক মেয়র মনিরুল হক।
সভায় অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা মহানগর মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিয়া ইসলাম সোনিয়া। সভাপতিত্ব করেন সহ-সভাপতি মাসুদা বেগম প্রমুখ। সভা সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ কবির হোসেন মজুমদার। নগরীর তেলিকোনা শিশু পার্কে অতিথির বক্তব্যে আফরোজা জেসমিন টিকলি বলেন, মনির ভাই (মনিরুল হক চৌধুরী) বট গাছ। তিনি সাক্কুর মতো নেতা তৈরি করেছেন। এমন বহু নেতা তৈরি করেছেন। তিনি আমাদের ছায়া দিয়ে রেখেছেন। আজ আমি সাক্কুকে চ্যালেঞ্জ করলাম। কুমিল্লা-০৬ আসনে যে পরিমাণ ভোট কাস্টিং হবে, তার আশি শতাংশ ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে হবে। আমি জানি, সাক্কু তা পারবে। এ সময় স্বামীকে দাঁড়ানোর অনুরোধ করেন টিকলি।
একই দিনে সন্ধ্যায় বাখরাবাদ এলাকার নারী উন্নয়ন বিষয়ক সভায় মনিরুল হক সাক্কু স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি বলেন, মনির ভাই ৩৩ পেয়ে কোন রকম টেনেটুলে পাশ করবে না। তিনি ৮০ ভাগ ভোট পেয়ে পাশ করবেন। আমি কথা দিলাম। আমরা এমন একজন নেতা পেয়েছি, যার মধ্যে কোন হিংসা নাই। গ্রুপিং নাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...