প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Feb 2026, 10:32 AM
সুষ্ঠু নির্বাচন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ জোটের বিকল্প নেই -ড. মোবারক হোসাইন
কাজী খোরশেদ আলম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লাু৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, ুবাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার রক্ষা এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, ুআগামী নির্বাচনে জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে ইনশাআল্লাহ আমরা ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাজনীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করব। দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে ১১ দলীয় জোট মনোনীত কুমিল্লাু৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ুদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ জোটের বিকল্প নেই।”
সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...