প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:18 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরসহ পাঁচজন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও চোরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একজনের কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। শনিবার (২৫ অক্টোবর) দুপুর থেকে রোববার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার শশীদল, শিদলাই ও দুলালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে মো. জমির হোসেন (৩৫), আবদুল আলীমের ছেলে মো. আরিফুল ইসলাম আওলাদ (২৫) এবং মৃত আব্দুল মুনাফ মিয়ার ছেলে মো. সবুজ (৩০)। তারা সকলে চুরির মামলার আসামি।
এ ছাড়া গাঁজা পাচারের সময় চার কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী গুচ্ছগ্রামের বাবুল মিয়ার ছেলে মো. জুয়েল (২৭) এবং একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মো. আবু ইউসুফ ওরফে ভুট্টু (৩০)ুকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ওসির নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কর্মকর্তাগণ পৃথকভাবে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া সবাইকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...