প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 4:08 PM
মোদির গোলামি, না বাংলাদেশের জনগণের পক্ষে, সিদ্ধান্ত নিতে হবে জাতিকে-কর্ণেল অলি
মাহফুজ নান্টু
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, কোন দলের নেতা দেশে আসবেন কি না—তা আর দেশের মানুষের ওপর নির্ভর করে না, নির্ভর করে অন্য বিষয়ের ওপর। অর্থাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবেন, আর অনুমতি না দিলে আসবেন না। প্রশ্ন হলো—আপনারা কি মোদির গোলাম? না হলে ভাবতে হবে, কোন পক্ষে যাবেন—মোদির গোলামির পক্ষে, নাকি বাংলাদেশের জনগণের পক্ষে। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনী জোট প্রসঙ্গে কর্ণেল অলি বলেন, তিনি জামায়াতে যোগ দেননি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কিছু কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, টেন্ডারবাজি বন্ধ, দুর্নীতি নির্মূল এবং ঋণখেলাপিদের গ্রেফতার করে রাষ্ট্রীয় অর্থ আদায়।
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, লেখাপড়া করুন, গুন্ডামি চলবে না। ডা. শফিকুর রহমানের সঙ্গে বেয়াদবি করা হবে না। বিএনপিকে ভোট দিলে দেশ ঋণখেলাপি, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
কর্ণেল অলি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, তিনি মোদির কথায় চলাফেরা করেন। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং ঋণখেলাপিদের গ্রেফতার করা হবে।
দেশ রক্ষায় যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভারতের গোলামি করে—তাদের আর ভোট দেবেন না। একই সঙ্গে ডা. শফিকুর রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়াতে হবে এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, এখন জাতির সামনে সিদ্ধান্তের সময়—দুর্নীতিবাজদের ভোট দেবেন, নাকি ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াবেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা নুরে আলম খন্দকারের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়—এটি বাংলাদেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। বাংলাদেশ টিকবে কি টিকবে না, তা নির্ধারণ হবে এই নির্বাচনের মধ্য দিয়ে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়া মুক্তিযোদ্ধা, স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...