প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 3:59 PM
দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে কাজী দ্বীন মোহাম্মদ চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করতে দাঁড়িপাল্লায় ভোট দেন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লাু৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী কর্মসূচিতে তিনি বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন। কর্মসূচির মধ্যে ছিল কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বায়তুল হামদের সামনে বিশাল মহিলা সমাবেশ, সাতওরা (চম্পকনগর) নির্বাচনী জনসভা, কালিয়াজুরি মহিলা সমাবেশ এবং সবশেষে সুয়াগাজী নির্বাচনী জনসভা।
প্রধান অতিথি হিবেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ কামরুজ্জামান সোহেল,
সভাগুলোতে বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়তে চান। ন্যায় ও ইনসাফ কায়েম করতে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সংস্কার করে শিক্ষার হার বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। বেকার ভাতা নয়, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে, যাতে বেকারত্ব দূর হয় এবং বেকারদের হাতে কর্মসংস্থান পৌঁছে দেওয়া যায়।
তিনি আরও বলেন, নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য প্রথম তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ করা হবে। এতে করে শিল্পায়ন বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চব্বিশের জুলাই বিপ্লবের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
সভায় অধ্যাপক মামুন রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ধর্মীয় আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তাদেরই সহায়তা করেন যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে। তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সমালোচনা করে বলেন, যারা নিজেদের দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা কীভাবে জাতির নিরাপত্তা দেবে—এ প্রশ্ন তোলেন তিনি।
এ সময় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক এ আই আর আশিক আহমেদ শাহীন বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এলাকার একজন পরিচিত ও ঘনিষ্ঠ মানুষ। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সহজেই তাকে পাওয়া যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা নুরুল হুদা সিদ্দিকী, তামিরুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রাসেদুল হক, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, এডভোকেট আরিফুজ্জামান, মো. শরিফুল ইসলাম, আবু ইউসুফ ও আরিফুল ইসলাম টুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...