...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 4:10 PM

...
কুমিল্লায় ৯০ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ সিসি ক্যামেরার আওতায় থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো News Image

নিজস্ব প্রতিবেদক

বিগত স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতার বিষয় মাথায় রেখে কুমিল্লার ৯ শতাধিক ভোটকেন্দ্র ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে কুমিল্লা-৩ (মুরাদনগর) ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের শতভাগ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ১৭টি উপজেলায় এক হাজার ৪৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৯৩৪টি। এর মধ্যে ৫২৮ কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা আছে। নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে ৮৪৮টি ভোটকেন্দ্রে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্রে সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটে। এদিন চালিভাঙ্গা, ভাওরখোলা ও মানিকারচর ইউনিয়নে পৃথক সহিংসতায় দুজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনের দুদিন আগে উপজেলা সদরে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ গ্রুপ এবং বিএনপি প্রার্থী এ এফ এম তারেক মুন্সীর অনুসারীদের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। নির্বাচনের দিনও বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ হয়। বিগত নির্বাচনের সহিসংতা বিবেচনায় এবারের সংসদ নির্বাচনেও এই দুই উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। জেলার অন্যান্য উপজেলায়ও অভিন্ন চিত্র।

দেবিদ্বার উপজেলার ১১৬ কেন্দ্রের ৭০টিই ঝুঁকিপূর্ণ। এই আসনে (কুমিল্লা-৪) ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিএনপি থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানানো হয়েছে। তাই নিরুত্তাপ ভোটের মাঠে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের মাঝেই ভোটের লড়াই হবে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল হাসান জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে সব প্রস্তুতি নেওয়া আছে। সহিংসতা প্রতিরোধে এই আসনের ৯৮ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ৬৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। এবার এই আসনের ১০৫ কেন্দ্রের মধ্যে ৪৯টি ঝুঁকিপূর্ণ। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১২৭ কেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ। তাই এই উপজেলার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এই আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জেলার একমাত্র জামায়াত অধ্যুষিত এই আসনের দিকে দৃষ্টি সবার। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে শতভাগ কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

জেলার সর্বাধিক ১৫৯টি ভোটকেন্দ্র আছে মুরাদনগর উপজেলায়। এখানে সবকটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ ও সিসি ক্যামেরার আওতায় থাকবে। এই আসনে নির্বাচন করার কথা ছিল সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। আসিফের গ্রামের বাড়ি একই উপজেলায়। এ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।

দাউদকান্দি উপজেলায় ১০৭ কেন্দ্রের ৭৭টি ঝুঁকিপূর্ণ। মনোহরগঞ্জ উপজেলায় ৬৭ কেন্দ্রের ২১টি, লালমাই উপজেলায় ৫৫ কেন্দ্রের ৪৫টি, নাঙ্গলকোট উপজেলায় ৯৭ কেন্দ্রের ৬৮টি, বরুড়া উপজেলায় ১০৫ কেন্দ্রের ৪৫টি, তিতাস উপজেলার ৫৩ কেন্দ্রের ২২টি, লাকসাম উপজেলায় ৬৭ কেন্দ্রের ২৬টি, ব্রাহ্মণপাড়ার ৫৯ কেন্দ্রের ২৫টি, হোমনা উপজেলার ৫৭ কেন্দ্রের ২৫টি, বুড়িচং উপজেলার ৮৩ কেন্দ্রের ৭৫টি, আদর্শ সদর উপজেলার ১৩০ কেন্দ্রের ৫০টি, সদর দক্ষিণ উপজেলার ৬৬ কেন্দ্রের মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ।

মেঘনা উপজেলায় ৩৮ কেন্দ্রের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ। বিগত স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলায় সহিংস ঘটনা ঘটেছে। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, এই উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নটি নদীবেষ্টিত। নৌকা ও ট্রলার ছাড়া যাতায়াত সম্ভব নয়। তাই সেখানে পাঁচটি ভোটকেন্দ্রের জন্য পুলিশ, আনসারের পাশাপাশি অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেনাবাহিনীর একটি টিম কাজ করবে। অপর কেন্দ্রগুলোতেও সব বাহিনীর সমন্বয়ে অধিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান সাংবাদিকদের বলেন, ‘বিগত জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনের সহিংসতার বিষয়টি মাথায় রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকা করা হয়েছে। শুধু ঝুঁকিপূর্ণ নয়, সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir