প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Feb 2026, 10:31 AM
সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী বদ্ধপরিকর-লে. কর্নেল আরেফীন
আবুল কালাম আজাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় লাকসাম সেনা ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় সমসাময়িক বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫সিগন্যাল ব্যাটালিয়ান এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ শামছিল আরেফীন।
এসময় তিনি বলেন - একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিল প্রশাসন ও পুলিশকে সর্বাত্মক সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি বলেন -সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সন্ত্রাস ও গুজব রোধ গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনী বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন -ভোটকেন্দ্র গুলোকে আমরা তিন ভাবে চিহ্নিত করেছি- সাধারণ, ঝুঁকি পূর্ণ, অধিক ঝুঁকি পূর্ণ। ভোটারদের নিরাপত্তার সাথে কেন্দ্র মুখী করার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার সাথে সম্পৃক্ত সকলকে নিরাপত্তা দেয়ার ক্ষেত্রেও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে ।
তিনি বলেন -সাংবাদিকগণ হলো জাতির দর্পন।যখনই কোন গুরুত্বপূর্ণ ও সহিংসতা মূলক ঘটনা সম্পর্কে আপনারা অবগত হবেন ,চেষ্টা করবেন বিষয়টি আমাদের অবগত করবেন। এতে জনগণের ক্ষয়ক্ষতি রোধ হবে। সাংবাদিকগণ একটি সংবাদ পরিবেশনে অবশ্যই সঠিক তথ্য দিয়ে পরিবেশন করলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় তিনি কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত সহযোগিতা ও প্রস্তুতির বিষয়েও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল নাহিয়ান, লাঙ্গলকোট ক্যাম্প কমান্ডার মেজর নুসরত জাহান,লালমাই ক্যাম্প কমান্ডার মেজর নূর মোহাম্মদ নোফায়ের,মনোহরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ মাহমুদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...