প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Feb 2026, 4:10 PM
ফুলে ফুলে সিক্ত মনিরুল হক চৌধুরী ও সাক্কু
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর মুরাদপুর চৌমুহনীতে ধানের শীষের পক্ষে গণসংযোগে যেন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কুমিল্লা সদর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান, শুভেচ্ছা আর ফুলেল ভালোবাসায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সারে ১০টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের মুরাদপুর চৌমুহনী এলাকায় আয়োজিত এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। দুই নেতা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন চান।
এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, এই ৫০ বছরে দেশের প্রকৃত পরিবর্তন হয়নি। যাদের বিরুদ্ধে আমরা একাত্তরে যুদ্ধ করেছি, আজ তারাই আমাদের প্রতিপক্ষ। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আগামীর প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও সম্মানজনক রাষ্ট্রে রূপান্তর করবো।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন। আমি কথা দিচ্ছি, কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল নগরীতে রূপান্তর করা হবে। চকবাজার বন্ধ হয়ে যাওয়া, সিটি অচল হয়ে পড়া এবং নাগরিক দুর্ভোগের সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে উদ্দেশ্য করে স্থানীয় জনগণ বলেন, সাক্কু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, আমরা সবাই মিলে কুমিল্লাকে নতুন করে গড়ে তুলবো। গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...