প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:43 AM
কুমিল্লায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ৯১৮, মৃত্যু ৬ জনের
অশোক বড়ুয়া
কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯১৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৯০ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত ৯১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮০৪ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১৪ জন। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রয়েছেন আরও ১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেকেই বাসায় চিকিৎসাধীন আছেন। জ্বর ও মাথাব্যথায় ভুগছেন অনেকে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোগবালাইয়ের প্রাদুর্ভাবও বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অন্যদিকে, জেলায় এ পর্যন্ত কোভিড-১৯-এর ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২১ জন এবং মারা গেছেন একজন। উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের বিশেষ চিকিৎসাসেবা প্রদান করছেন। পাশাপাশি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাসা-বাড়ি ও ছাদে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...