প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:42 AM
কুমিল্লায় ব্যবসায়ী নেতাকে গালাগাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের এক নেতাকে গালাগালের প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় বিএনপি নেতার চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। তবে পুলিশ বলছে চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, চকবাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়কে অবরোধ করেন ব্যবসায়ীরা। তাদের দাবি রুবেল নামে এক বিএনপি নেতা চাঁদা দাবি করে । এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান।
এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রুবেল নামে বিএনপি নেতা যাকে বলা হচ্ছে সে কখনোই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো না। যদি সে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকতো আমরা তাকে চিনতাম। যেহেতু সে বিএনপির রাজনীতির সাথে জড়িত না, তার বিরুদ্ধে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তবে ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি রুবেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে গিয়ে আমাদের সহযোগীতা চায় আমরা শতভাগ প্রস্তুত রয়েছি।
অভিযুক্ত রুবেল চকবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুর রহিম। ব্যবসায়ীদের অভিযোগ ফুটপাতে দোকান পরিচালনা নিয়ে রুবেল চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফকে গালাগাল করে। এতে ক্ষুব্দ ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানায়।
বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, চাঁদাবাজির ঘটনার বিষযটি তিনি নিশ্চিত নন। তবে রুবেল চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতিকে ফুটপাতে ব্যবসা নিয়ে তার বাসার সামনে গিয়ে গালাগাল করে। ঘটনাটি জানাজানি হলে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ওসি মহিনুল ইসলাম জানান, ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্ত রুবেলের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর রুবেল গা ঢাকা দিয়েছে। এদিকে ঘটনার বিষয়ে জানতে চকবাজার মার্চেন্ট এসাসিয়েশনের সভাপতি আলী আশ্রাফের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...