...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:45 AM

...
রেজাল্ট শীট হারিয়ে ফেলেছেন পরীক্ষা কমিটি! দুইবার ভাইবা দিতে হচ্ছে কুবির প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের News Image

ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভাইভার রেজাল্ট শীট হারিয়ে ফেলার অভিযোগ উঠেছে পরীক্ষা কমিটির বিরুদ্ধে। ফলাফল প্রকাশিত না হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের  ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পঞ্চম সেমিস্টারে বসতে যাচ্ছেন বিলম্বে। এই পরীক্ষা কমিটির প্রধান বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী অধ্যাপক মো: মোরশেদ রায়হান এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান।

বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ সেমিস্টার ভাইভা অনুষ্ঠিত হয়েছিল গত ২১ আগস্ট। ভাইভার ফলাফলের তালিকাটি হারিয়ে যাওয়ায়, এখনও ফলাফল প্রকাশিত হয়নি। এতে শিক্ষার্থীদের ৫ম সেমিস্টারের পরীক্ষা ২৬ অক্টোবর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৯ অক্টোবর নেওয়া হবে বলে বিভাগ থেকে জানানো হয়েছে। 

ভুক্তভোগী ব্যাচের এক শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে বলেন, 'এই বিষয়গুলো আমাদের জন্য খুবই বিব্রতকর। এখন আমরা কিছু বলতেও পারি না। কারণ এখন যিনি দায়িত্বে আছেন, তিনি হয়তো সামনেও আমাদের পরীক্ষা কমিটিতে থাকবেন।  এটা নিয়ে কিছু বললে যদি আবার ভবিষ্যতে ফলাফলে কোন প্রভাব পড়ে, সে জন্য কেউ কিছু বলে না।'

পরীক্ষা কমিটির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান খান বলেন, 'ভাইভার নিয়ম অনুযায়ী চারজন শিক্ষক আলাদা আলাদা শিটে নম্বর প্রদান করেন। এরপর গড় নম্বর নির্ধারণ করে একটি কপি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানোরও নিয়ম রয়েছে। তবে আমাদের বিভাগে এ নিয়মটি তেমনভাবে অনুসরণ করা হয় না এবং এ বিষয়ে আমারও জানা ছিল না। আমি নম্বর শিটগুলো নিজের কাছে একটি ফাইলে সংরক্ষণ করেছিলাম। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে বিশেষ করে হল-সংক্রান্ত কাজের জন্য এরপর প্রায় দুই মাস পর যখন ফলাফল প্রস্তুত করতে যাই, তখন দেখি ফাইলটি খুঁজে পাচ্ছি না। পরে শিক্ষার্থীদের লিখিত অঙ্গীকারনামা নেওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিতে দ্বিতীয়বার ভাইভা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্য দুই সদস্য মো: মোরশেদ রায়হান এবং মোহাম্মদ মশিউর রহমানকে ফোন করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। দুপুর আড়াইটার দিকে বিভাগের অফিস কক্ষে গিয়েও তাদের দেখা পাওয়া যায়নি। 

প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: সাদেকুজ্জামান বলেন, 'পরীক্ষার ফলাফল তৈরি তো আমার কাজ না, এগুলোর জন্য পরীক্ষা কমিটি আছে। পরীক্ষা কমিটির চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন, আমি তাকে ভালোভাবে খোঁজার জন্য বলেছি। তিনি পুনরায় আমাকে জানান রেজাল্ট শীটটি খুঁজে পাননি। এরপর আমি পরীক্ষা কমিটিকে আলোচনার জন্য বলি। পরীক্ষা নিয়ন্ত্রক থেকে টেলিফোনের মাধ্যমে আমাকে জানানো হয়েছে ২৩ অক্টোবর পুনরায় ভাইভা হবে। অফিশিয়াল কপিটি আমাকে পাঠানোর কথা রয়েছে।'

ভাইভার রেজাল্ট শীট জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'নিয়ম অনুযায়ী ভাইভা পরীক্ষা শেষ হওয়ার পরেই মূল নম্বর পত্রটি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জমা দেওয়া হয় এবং মূল কপির একটি কপি পরীক্ষা কমিটির সভাপতির কাছে থাকে। আমাদের বিভাগ এধরনের প্রাক্টিস করে আসছে।'

পুনরায় ভাইভা হলে শিক্ষার্থীরা মানসিক চাপ বোধ  করবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, 'শিক্ষার্থীরা যদি ভাইভা দিতে রাজি থাকেন, তাহলে এটা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না।'

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য মতে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার ৮ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। কোনো সেমিস্টারে ভাইভা, ফিল্ডওয়ার্ক, মনোগ্রাফ কিংবা প্রজেক্ট থাকলে শেষ পরীক্ষার তারিখ হতে সর্বোচ্চ ১০ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, ‘ভিসি স্যারের নির্দেশনায় আমি গতকাল সন্ধ্যায় নতুন করে ভাইবা নেয়ার জন্য উক্ত কমিটিকে একটি চিঠি পাঠিয়েছি। আমরা নির্দেশনা মোতাবেক শুধু সাইন করি, আমাদের কাজ এটাই।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী বলেন, 'রেজাল্ট শিট হারিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা পুনরায় ভাইভা দিতে আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতেই আমি নির্বাহী আদেশে পুনরায় ভাইভা নেওয়ার নির্দেশ দিয়েছি। নিয়ম মেনে এগোতে গেলে এতে বেশ সময় লাগত।

কমিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না এমন প্রশ্নে উপাচার্য বলেন, ‘কমিটির সদস্যদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হবে। সেখানে আলোচনা করেই তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir