...
শিরোনাম
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’ ⁜ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া ⁜ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি ⁜ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2025, 1:01 AM

...
বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে চান্দিনায় শিক্ষকদের কর্মবিরতিতে পাঠদান বন্ধ News Image

নিজস্ব প্রতিবেদক, চান্দিনা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো কুমিল্লার চান্দিনায়ও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন, ফলে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবির মধ্যে অন্যতম হলো মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ভাতা প্রদান, যা দীর্ঘদিন ধরে দাবি করে আসলেও এখনও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের ওপর পুলিশের টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দমন চালানো হয়। এতে অনেক শিক্ষক আহত হন এবং ব্যাপক ক্ষোভের জন্ম নেয়।

চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ বলেন, আমাদের আন্দোলন ন্যায্য অধিকার আদায়ের বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। সরকারের উচিত অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া।জামিরাপাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছি। দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও ব্যাপক হবে, এর দায় সরকারকেই নিতে হবে।

চান্দিনা উপজেলা শিক্ষক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও আলিকামোড়া মাইজখার ফাঐ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে টিয়ারশেল ও জলকামান ব্যবহার জাতির জন্য লজ্জার। আমাদের তিন দফা দাবি পূরণে সরকার যদি দ্রুত প্রজ্ঞাপন না জারি করে, তাহলে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়বে।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে দেখা গেছে, শিক্ষকরা উপস্থিত থাকলেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। অনেক শিক্ষক জানিয়েছেন, তারা পড়াতে আগ্রহী, কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না।

কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা উদ্বিগ্ন প্রকাশ করে তারা জানিয়েছেন, এ কর্মসূচির ফলে তাদের পড়াশোনা ও প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তবে তারা শিক্ষকদের দাবিকে ন্যায্য বলে মনে করছেন এবং সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত গত রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপে শিক্ষক-পুলিশ সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেক শিক্ষক আহত হন। এরপর সংগঠনের নেতারা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো

বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...

যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...

বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...

ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে চালকের আসনে টাইগাররা

ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...

জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
➤ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’
➤ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
➤ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir