প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2025, 1:03 AM
ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
মো: আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য। জানা যায়, গত ১২ অক্টোবর মালাপাড়া ইউনিয়ন পরিষদের ১০ জন ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরদিন ১৩ অক্টোবর সকালে অনাস্থা প্রস্তাবের একটি অনুলিপি সদস্যদের প্রতিনিধি দল ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেন।
লিখিত অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন (যিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন) দলীয় প্রভাব খাটিয়ে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান গত দুই বছর ধরে ইউপি সদস্যদের বেতন-ভাতা প্রদান করেননি। স্থানীয়দের কাছ থেকে সংগৃহীত ট্যাক্সের টাকা সরকারি খাতে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন। বিভিন্ন সরকারি ভাতা ও কার্ড বণ্টনের ক্ষেত্রেও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তোলা হয়। এছাড়া বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যয়ের বিষয়ে সদস্যদের অবহিত না করে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী সদস্যরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। এ বিষয়ে জানতে চাইলে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি গলার অসুস্থতার কারণে এ বিষয়ে কথা বলতে পারছেন না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...