প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2025, 12:59 AM
শিশুদের সুরক্ষায় টাইফয়েড প্রতিরোধে চান্দিনায় স্কুলভিত্তিক টিকাদান শুরু
সোহেল রানা
কুমিল্লার চান্দিনা উপজেলায় শিশুদের সুরক্ষায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সরকারের জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর অংশ হিসেবে এই টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার সকালে চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান।
উদ্বোধনী দিনে চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চার বছর উর্ধ্ব প্রাক-প্রাথমিক, পাঁচ বছর উর্ধ্ব প্রাক-প্রাথমিক এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ১,২৫২ জন শিক্ষার্থীকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হয়। টিকাদান কার্যক্রমটি নির্বিঘœভাবে সম্পন্ন করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও বিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতিহা বিনতে বশির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. সুবল চন্দ্র দেবনাথ, এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ মহিউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ আশরাফুল হক বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাদানের কোনো বিকল্প নেই। টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ থেকে আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, চান্দিনা উপজেলায় ধাপে ধাপে সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাইফয়েড টিকার আওতায় আনা হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে টাইফয়েডসহ সংক্রামক রোগ প্রতিরোধে ব্যাপক অগ্রগতি ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...