...
শিরোনাম
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ⁜ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময় ⁜ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা ⁜ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:31 AM

...
কুমিল্লায় ১৩ লাখ শিশু-কিশোর পাবে টাইফয়েড টিকা News Image

জাহিদ পাটোয়ারী
দেশব্যপী আজ থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন। এরই অংশ হিসেবে কুমিল্লায় টাইফয়েড টিকা দান ক্যম্পেইনের  উদ্বোধন করা হয়। রোববার ১২ অক্টোবর সকাল ১০ টায় জেলার সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়। এই ক্যাম্পেইনে কুমিল্লার ১৭ উপজেলায় লক্ষমাত্রা ছিলো ১৫ লাখ ৮৬ হাজার ১৯ জন। এরমধ্যে মোট ১৩ লাখ ২শত ৬১ জন টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

রোববার (১২ অক্টোবর) টিকাদান ক্যাস্পেইন উদ্বোধনে জেলা সিভিল সার্জন ডা: আলী নুর বশির এর সভাপতিত্বে টিকাদান ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, আলেকজান মেমোরিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. একে এম আব্দুস সেলিম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নুরুল হক, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক স্বপন কুমার শর্মা, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি সাঈদা আলম, আলেকজান মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক পিজূশ কান্তি সরকার।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে কুমিল্লায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১৩ লাখ ২শত ৬১ জন শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। মোট ১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

টিকা নিয়ে অপতথ্য ও গুজব প্রসঙ্গে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, টাইফয়েড টিকা সম্পর্কে বিভিন্ন অপতথ্য প্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব অপতথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা ক্যাম্পেইনটি সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা।

কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর বশির বলেন, টাইফয়েডে আক্রান্ত হয়ে বিশ্বে ১ লাখ ১০ হাজারের মধ্যে ১০ হাজার শুধু বাংলাদেশে মারা গেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সরকারের ফ্রি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে কুমিল্লায় রেজিস্ট্রেশনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। জেলায় ১৩ লাখ ২শত ৬১ জন শিশু কিশোর টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছে।  যা মোট ৮২ শতাংশ। টিকার জন্য রেজিস্ট্রেশন যারা করেছে তাদের যথাসময়ে টিকা নেয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন টিকা নেয়ার পর গুজব থেকে সকলকে সচেতন থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের সর্বোচ্চ রেজিষ্ট্রেশন হয়েছে কুমিল্লায়, এটা অবশ্যই আশাব্যাঞ্জক। টিকা নিয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা পালন করতে হবে। ক্যাস্পেইনের উদ্বোধন হচ্ছে আজ থেকে, আশা করি সফলভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার

দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...

কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...

৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...

আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...

হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু  সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...

তিতাসে পুলিশের উদ্যোগে  মাদকবিরোধী সমাবেশ
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
➤ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
➤ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
➤ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir