প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:28 AM
ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৭১ হাজারের বেশি শিশু
মো. আনোয়ারুল ইসলাম
সারাদেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭১ হাজার ৭২৭ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলার ৮টি ইউনিয়নের ৩৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন ১টি স্থায়ী ও ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
রোববার সকাল ৯টায় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, ইপিআই টেকনিশিয়ান আবুল কাশেমসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা বলেন, উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। সারাদেশব্যাপী শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৮ দিন চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেক অভিভাবককে নিজ সন্তানের টিকা নিশ্চিত করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...