...
শিরোনাম
তীব্র দাবদাহ, যুক্তরাজ্যে হাজারের বেশি স্কুল বন্ধ ⁜ এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’ ⁜ ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের ⁜ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক ⁜ ৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল ⁜ নিজস্ব প্রথা ভাঙতে চলেছে ফিফা! ⁜ শুভ জন্মদিন মেসি; অতৃপ্তি থেকে অমরত্বে ⁜ নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা ⁜ পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা ⁜ দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা দেখছেন পরীক্ষার্থী ⁜ কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল ⁜ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ⁜ "আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণপাড়ায় বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ" ⁜ চৌদ্দগ্রামে স্বামীর সম্পত্তির দখল চাওয়ায় বিধবাকে মারধর ⁜ কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্ত অভিযোগে বহিরাগত আটক ⁜ কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধানে ১,৭৯৩ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন ⁜ চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর ⁜ মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার ⁜ মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’ ⁜ ইংল্যান্ডকে রুখে দিল ঘানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Feb 2026, 10:06 AM

...
কুমিল্লার সাবেক এসপি নূরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড News Image

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা 

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণুঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাতজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দুজনকে সাত বছর করে কারাদণ্ড। আর একজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের একজন হচ্ছেন কুমিল্লার সাবেক পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। জানা গেছে,  সৈয়দ নূরুল ইসলাম ১৫ আগস্ট ২০১৮  কুমিল্লার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ১ জানুয়ারি ২০২১ সালে  তিনি কুমিল্লা থেকে বিদায় নেন। কুমিল্লা চাকরিকালীন সময়ে তিনি একজন দলবাজ পুলিশ কর্মকর্তা  হিসেবে নিন্দিত হয়েছিলেন। তিনি  পুলিশ লাইন্সে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রশস্ত বিশিষ্ট মনোহরী বৈচিত্র্যের নৌকাসদৃশ  মঞ্চ তৈরি করে বেশ সমালোচিত হন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালু২  গতকাল  বৃহস্পতিবার এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে। তিনি এই মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হয়েছিলেন।

রায় ঘোষণা উপলক্ষে গতকাল  বৃহস্পতিবার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় রায় ঘোষণা উপলক্ষে আজ বৃহস্পতিবার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব এই মামলার মোট আসামি মোট ১৬ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয় কারগারে আছেন আটজন। 

পলাতক আট আসামি হলেন সাইফুল ইসলাম (মৃত্যুদণ্ড), সৈয়দ নুরুল ইসলাম (যাবজ্জীবন), আসাদুজ্জামান রিপন (যাবজ্জীবন), এ এফ এম সায়েদ (মৃত্যুদণ্ড), মাসুদুর রহমান (যাবজ্জীবন), নির্মল কুমার দাস (যাবজ্জীবন), বিশ্বজিৎ সাহা (মৃত্যুদণ্ড) ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া (মৃত্যুদণ্ড)।

জুলাই গণুঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করে তাঁদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন, তাঁকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিন যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন, আসুসাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেন প্রমুখ।

জুলাই গণুঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালু২ থেকে এটি প্রথম রায় হলো। অন্যদিকে জুলাই গণুঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দুটি মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালু১। এর মধ্যে একটি মামলায় গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলুমামুন দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দেওয়ায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত ২৬ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনালু১।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তীব্র দাবদাহ, যুক্তরাজ্যে হাজারের বেশি স্কুল বন্ধ
তীব্র দাবদাহ, যুক্তরাজ্যে হাজারের বেশি স্কুল বন্ধ

যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারেরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা...

এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’
এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’

শুরুতে বই, অতঃপর কার্টুন সিরিজ হিসেবে বিশ^জুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ম্যাজিক স্কুল বাস’| ১৯৯৪ সাল...

ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের
ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

এফএনএস বিদেশ: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’ ব...

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্...

ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে চীনে আছেন বাংলাদেশে...

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল

মায়ামিতে পৌঁছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড মাথেউস...

নিজস্ব প্রথা ভাঙতে চলেছে ফিফা!
নিজস্ব প্রথা ভাঙতে চলেছে ফিফা!

লমান বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন আয়োজন দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তীব্র দাবদাহ, যুক্তরাজ্যে হাজারের বেশি স্কুল বন্ধ
➤ এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’
➤ ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের
➤ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক
➤ ৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল
➤ নিজস্ব প্রথা ভাঙতে চলেছে ফিফা!
➤ শুভ জন্মদিন মেসি; অতৃপ্তি থেকে অমরত্বে
➤ নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা
➤ পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
➤ দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা দেখছেন পরীক্ষার্থী
➤ কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল
➤ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
➤ "আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণপাড়ায় বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ"
➤ চৌদ্দগ্রামে স্বামীর সম্পত্তির দখল চাওয়ায় বিধবাকে মারধর
➤ কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্ত অভিযোগে বহিরাগত আটক
➤ কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধানে ১,৭৯৩ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন
➤ চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
➤ মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার
➤ মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’
➤ ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir