প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Feb 2026, 10:16 AM
চান্দিনায় নারী ভোটারদের দোয়া আর ফুলের মালায় ভাসলেন কলস প্রতীকের প্রার্থী শাওন
সোহেল রানা, চান্দিনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত বিদ্রোহী নেতা আতিকুল আলম শাওন নির্বাচনী মাঠে সরব সময় পার করছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি চান্দিনার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে কলস প্রতীকে ভোট চেয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে তিনি চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। কাশিমুর শ্রীরামপুর ও জোরপোনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কলস প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে নেতাকর্মী ও সমর্থকদের কলস প্রতীকের মিছিলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এ সময় আতিকুল আলম শাওনকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বহু নারী ভোটার। বিশেষ করে অনেক নারী ভোটারকে তার জন্য দুহাত তুলে দোয়া করতেও দেখা যায়, যা এলাকায় আলোচনার জন্ম দেয়। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাইয়ুম খাঁন ও সাবেক আহ্বায়ক শরীফ খাঁন। এছাড়া মাধাইয়া
ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. রুবেল, মো. সাকিল, মো. আনোয়ার, সাইফুল ইসলাম, মো. শাহ আলম, মো. আলী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা। গণসংযোগ শেষে আতিকুল আলম শাওন বলেন, আমি মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনছি। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া থাকলে কলস প্রতীক বিজয়ী হবে-এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
বিশ্বকাপ থেকে হাইতির বিদায় অনেক আগেই নিশ্চিত হয়েছে। সেদিক থেকে মরক্কোর বিপক্ষে তাই হারানোর আর কিছু ছ...
কুমিল্লয় সৎ ভাইয়ের বিরুদ্ধে পতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা পিতা মৃত গোপাল চন্দ্র শীল এ...
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত দুই ইউপিডিএফ সদস্য
খাগড়াছড়ি প্রতিনিধিখাগড়াছড়িতে পৃথক দুই ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর দ...
২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৪জুনঃআগামী ২ জুলাই থেকে দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও...
মানবতাবিরোধী অপরাধের তদন্তে কুমিল্লা ও ফেনী সফরে আন্তর্জাতিক...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৪ জুনঃ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন এবং বিগত ফ্যাসিস্ট আম...
নাঙ্গলকোটে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত অধিক...
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট নাঙ্গলকোটে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর...