...
শিরোনাম
চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜ হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্য পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ ⁜ বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ⁜ কুবির বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন ⁜ বুড়িচং শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্ত: স্কুল ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত ⁜ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:27 AM

...
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা News Image
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি থেকে ফুলগাছতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা বর্তমানে চালক ও যাত্রীদের জন্য গলার কাঁটা হয়ে উঠেছে। এ অংশে খানাখন্দে  বেহাল অবস্থার কারণে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। একদিকে যানজট, অন্যদিকে রাস্তার কাদা-পানি ও ধুলোবালি সব মিলিয়ে   যাত্রী ও চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এ মহাসড়ক দিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট বিভাগের অসংখ্য যানবাহন চলাচল করে। বিকল্প সড়কের দূরত্ব বেশি হওয়ায় তিতাস, হোমনা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বারসহ আশপাশের উপজেলাগুলোর মানুষও এ রাস্তায় নির্ভরশীল। কিন্তু গত তিন মাস ধরে সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনও আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা। সচেতন মহলের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি যেন দ্রুত সংস্কার করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করা হয়।

সরেজমিনে দেখা গেছে, ভিংলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পান্নারপুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ভিংলাবাড়ি ও দেবিদ্বার নিউমার্কেট থেকে ফুলগাছতলা পর্যন্ত সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে এ অংশ দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) মাঝে মাঝে ইট ও বালি ফেলে প্রাথমিক সংস্কারের চেষ্টা করলেও তা সমস্যার সমাধান করছে না। বরং এসব অস্থায়ী সংস্কার কাজ লোক দেখানো মনে করছেন স্থানীয়রা।

ট্রাকচালক আবুল হাশেম বলেন, সপ্তাহে অন্তত একদিন সিলেট থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে এ পথে যাই। এখানে আসলেই ভয় লাগে যেন যেকোনো সময় গাড়ি উল্টে যেতে পারে।

বাসচালক মোহাম্মদ জাকির বলেন, আগে কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লা যেতে এক ঘণ্টা লাগত, এখন লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। রাস্তার অবস্থা এমন বেহাল, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 ফাতেমা আক্তার নামে কুমিল্লা থেকে আসা এক যাত্রী জানান, সকালে বাচ্চাকে ডাক্তার দেখাতে কুমিল্লা যাচ্ছিলাম, কিন্তু যানজটে আটকে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারিনি। শেষ পর্যন্ত ডাক্তার না দেখিয়েই ফিরতে হয়েছে। যানজটে পড়ে এক কিলোমিটার হেঁটে কোম্পানীগঞ্জ আসতে হয়েছে।

সড়ক ও জনপথের কুমিল্লা জেলা উপ-সহকারী প্রকৌশলী বিল্লাল হোসেন  বলেন, আমাদের নিজস্ব জনবল দ্বারা রাস্তাটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করেছি।   তবে এ রাস্তাটি বর্তমানে আর  মেরামতের যোগ্য না। আমরা রাস্তাটির এস্টিমেট তৈরি করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করছি রাস্তাটির কাজ  টেন্ডার এ চলে আসবে। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাকিংয়ে অবস্থান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
➤ হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্য পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ
➤ বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি
➤ কুবির বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন
➤ বুড়িচং শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্ত: স্কুল ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir