প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 12:32 AM
সড়কে উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ভয়ে প্রাণ গেলো চিকিৎসকের
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরায় উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীর তাড়া খেয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হাসপাতালে মারা গেছেন এক চিকিৎসক। নিহত মোঃ নাজমুল হাসান আখন্দ চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কুমিল্লা নগরীর বাদুড়তলা শিশু মঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন। স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান আখন্দ। পথে লাকসামের বিজরায় একটি মোটরবাইকে দুজন আরোহী চিকিৎসক নাজমুল হাসানকে তাড়া করে। প্রথমে বাইক আরোহীরা নাজমুল হাসানের প্রাইভেট গাড়িতে আঘাত করে। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। পরে নাজমুল হাসান আরো কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়ির ভেতর অসুস্থ হয়ে পড়ে।
এ সময় স্থানীয় নাসির নামে এক যুবক অসুস্থ নাজমুল হাসানকে গাড়িতে করে নগরীর বাদুড়তলায় একটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসান মারা যান।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, কিছুদিন আগে ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান হয়েছে। তাই সিসিটিভি ক্যামেরা নেই। তবুও বিষয়টা তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে সম্পৃক্ত যেই হউক তাকে বা তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...