...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 11:07 AM

...
সাংবাদিক পরিচয়ে ফিরেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল News Image

মোঃ আক্তার হোসেন

কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিক পরিচয়ে ফিরেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ সরকার। নিষিদ্ধ এই সংগঠনের অন্য নেতারা পালিয়ে থাকলেও সাংবাদিক পরিচয়ে ওই নেতা ছুটে চলছেন কুমিল্লার দেবিদ্বার থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাংবাদিক পরিচয়ে ফিরে আসার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়। এরপর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘœকারী কর্মকান্ডে জড়িত থাকায় সংগঠনটিকে নিষিদ্ধ করেন সরকার। ওই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে থাকলেও বর্তমানে কিছু নেতাকর্মী অন্যান্য রাজনৈতিক দলের কর্মীসহ বিভিন্ন পরিচয়ে ফিরতে শুরু করেছেন। সম্প্রতি ওই নিষিদ্ধ সংগঠনের নেতা রাসেল সরকার দেবিদ্বার ফিরেছেন সাংবাদিক পরিচয়ে। সে ছাত্রলীগের সর্বশেষ দেবিদ্বার পৌর শাখা কমিটির সদস্য ও পৌর এলাকার বারেরা গ্রামের জহিরুল ইসলাম সরকারের ছেলে। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাংবাদিক পরিচয়ে ফিরে আসা এবং থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নির্বিঘেœ চলাফেরার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ওই নেতা একটি জাতীয় পত্রিকার (দৈনিক মানবজমিন) দেবিদ্বার উপজেলা প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মাথা ছাড়া দিয়ে উঠে বিভিন্ন পরিচয়ে দেশকে অস্থিতিশীল করায় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহমেদ বলেন, আজ আমরা দেখছি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে ফিরছে। এটার দায়ভার কারা নিবে। যে জীবন গুলো ঝরে গেলে তাদের জীবনগুলোর কী মূল্য নেই। দেবিদ্বারে আওয়ামী ক্যাডারদের বর্বোচিত হামলায় ৩ জনসহ সারাদেশে আমাদের দেবিদ্বার উপজেলার ১২ জন জীবন দিতে হলো। এছাড়া শতাধিক শিক্ষার্থী আহত হলো। কিন্তু তাদের বিচারটুকু সঠিক ভাবে পায়নি জুলাই আগষ্টের আহত ও শহীদ পরিবার। বরং আমরা দেখতে পাচ্ছি দেবিদ্বারে সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে ফিরছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। একজন জুলাই আন্দোলনকারী হিসেবে লজ্জা হয় ওই সকল রাজনৈতিক দলগুলোর জন্য, যারা নিজেদের দলকে ভারি করার জন্য আওয়ামী লীগের ক্যাডারদের পূনর্বাসন করে বেড়াচ্ছে। এটা খুবই দুঃখজনক।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ বলেন, দেবিদ্বারে নিষিদ্ধ সংগঠনের নেতারা ভুয়া পরিচয়ে সক্রিয় হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি ভবিষ্যতের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে। ফ্যাসিস্ট দলের কাউকে কোনো ফরম্যাটে আসতে দেওয়া উচিত হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা, যেন সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার লোকজন তথা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের কোনভাবে ফিরার সুযোগ দেওয়া যাবেনা। তারা ফিরতে পারলে দেশে নৈরাজ্যের সৃষ্টি করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই তার জ্বলন্ত প্রমাণ। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

দেবিদ্বার উপজেলা জামায়াতে আমীন অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন নামে এলাকায় প্রবেশ করে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে আবারও পায়তারা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা এটা সাধারণ মানুষের ব্যানারে ছাত্রলীগেরই কাজ। অনতিবিলম্বে জুলাই আন্দোলনের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে এবং অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানাই তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। আর না হয় দেশে আবারও অরাজকতা  তৈরি করে তারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে।

তবে সাংবাদিক পরিচয়ে ফিরার বিষয়ে জানতে চেয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ সরকারকে ফোন দিলে তিনি কথা না বলে ফোন কেটে দেন।

এব্যাপারে দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, এ ধরনের অভিযোগ পেলে অথবা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি হলে আমরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয়

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir