প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:29 AM
কাজী ফাউন্ডেশন সততা পুরষ্কার পেলেন অটোরিকশা চালক অনিক হাসান
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সামাজিক সংগঠন কাজী ফাউন্ডেশন এবং কাদেরিয়া ইসহাকিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সততার পুরস্কার হিসেবে অটো চালক অনিক হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখার জন্য সাংবাদিক ও সমাজকর্মী দৈনিক ভোরের কন্ঠের জেলা প্রতিনিধি, জাগো কুমিল্লার প্রতিবেদক, কুমিল্লা টুডে নিউজের বার্তা সম্পাদক তৌহিদ খন্দকার তপুকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। বৃহস্পতিবার বাদ যোহর কুমিল্লা থানা পুকুরপাড় মাদ্রাসায় সম্মাননা স্মারপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় মসজিদ ও ঈদগাহের খতিব
মুফতি হাফেজ মোঃ ইব্রাহিম কাদ্বরী। এ ছাড়া উপস্থিত ছিলেন কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী কাজী মোজাম্মেল হোসেন পলু, বিশিষ্ট সমাজকর্মী রাশেদুল আলম সহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক শীক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, অনিক হাসান তার ফেলে যাওয়া ১৫ লক্ষ টাকা মালিককে বুঝিয়ে দিয়ে সততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এ যুগে বিরল ঘটনা। বর্তমানের এই ফিতনা ফ্যাসাদের যুগে এ ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না। অনিকের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক পলু জানায়, সমাজের সকল ভালো কাজগুলো তুলে ধরা আমাদের কর্তব্য। অনিক হাসান যে কাজটি করেছেন তা প্রশংসনীয় সাংবাদিক তৌহিদ খন্দকার তপু তার লেখনীর মাধ্যমে অনিকের এই সততার গল্প তুলে ধরেছেন। তৌহিদ খন্দকার তপুর লেখনি অনেকেরই নজর কেড়েছে যার কারণে কুমিল্লার বিভিন্ন সামাজিক সংগঠন অনিককে সম্মাননা প্রদান ও আর্থিক সাহায্য সহযোগিতা করছে। সাংবাদিক তৌহিদ খন্দকার তপু বিগত দিনেও কুমিল্লার বন্যা ও বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কাজ করেছেন, এছাড়া সামাজিক বনায়ন ও অসুস্থ রোগীদের সেবায় তার লেখনি বরাবরই অসহায় মানুষের কাজে লেগেছে। রাস্তা থেকে অসুস্থ শ্রমিককে হসপিটালে নিয়ে সেবা দিয়ে সুস্থ করে তোলার দৃষ্টান্ত আমরা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সাংবাদিক তৌহিদ খন্দকার তপুর মত সমাজকর্মী ও লেখক আমাদের সমাজে খুব প্রয়োজন। আজ আমরা তাকে সম্মান দিতে পেরে নিজেরাও সম্মানিত বোধ করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...