প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:27 AM
মুরাদনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ব্যবসায়ীকে জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে রুপচাঁদা বলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছে এক অসাধু মাছ ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রি অভিযোগে বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী মাছ বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...