...
শিরোনাম
বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচং ভারেল্লা (উ.) ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমির খানের শোডাউন ⁜ ডেঙ্গু প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ⁜ কুমিল্লায় 'ঈদে মিলাদুন্নবী' উদযাপন নিয়ে চ্যালেঞ্জগ্রহণ, নিয়মসম্মত ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উন্মুক্ত বাহাসের আহ্বান ⁜ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2026, 9:19 AM

...
লাকসামে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আলোচিত মকবুল আটক News Image
আরিফুর রহমান স্বপন, লাকসাম 
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর গ্রামে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি মকবুল হোসেনকে (৪০) অবশেষে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। 
এর আগে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ছোট চাঁদপুর গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা শিশুদের বিরুদ্ধে সংঘটিত এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 
মামলা সূত্রে জানা যায়, ১৯ জুলাই লাকসাম থানায় এ ঘটনায় একটি মামলা (মামলা নম্বর-১০) দায়ের করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, ১৬ জুলাই সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ছোট চাঁদপুর গ্রামের একটি বসতঘরে অভিযুক্ত মকবুল হোসেন তিন শিশুকে যৌন নিপীড়ন করেন।
যৌন নিপীড়নের শিকার এক শিশুর পিতা বলেন, “দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। ওসি ম্যাডাম গরিবের যন্ত্রণার পাশে দাঁড়িয়েছেন। আসামি প্রভাবশালী হওয়ার পরও আমাদের মামলা নিয়েছেন, আসামিকে ধরেছেন। অথচ মকবুল ও তার মা বলতো, টাকার কাছে গরিবের ইজ্জতের মূল্য নেই। তারা টাকা দিয়ে সব ঠিকঠাক করে ফেলবে। কিন্তু আমরা দেখলাম, গরিবও বিচার পায়”।
নাম প্রকাশে অনিচ্ছুক ছোট চাঁদপুর গ্রামের এক বাসিন্দা দাবি করেন, মকবুল নারী পাচার মামলায় সৌদি আরবে কারাভোগ করে দেশে ফেরেন। দেশে ফিরে তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও এলাকায় প্রচলিত ছিল। শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতারের ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীর আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। 
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “আসামিকে ধরতে লাগাতার অভিযান চালানো হয়েছে। অবশেষে মকবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে”।
উল্লেখ্য, অভিযুক্ত মকবুল হোসেন এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। তবে মামলার তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
➤ বুড়িচং ভারেল্লা (উ.) ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমির খানের শোডাউন
➤ ডেঙ্গু প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
➤ কুমিল্লায় 'ঈদে মিলাদুন্নবী' উদযাপন নিয়ে চ্যালেঞ্জগ্রহণ, নিয়মসম্মত ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উন্মুক্ত বাহাসের আহ্বান
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir