প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:21 AM
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন্তান ইতি রানী শীল (২৭)। ইতি রানী শীল অভিযোগ করে বলেন, শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে ছোটবেলা থেকেই অমানুষিক নির্যাতন চালিয়ে আসছেন সৎ ভাই কেশব চন্দ্র শীল এবং তার স্ত্রী প্রতিমা রানী শীল। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ১৮ বছর আগে বাড়ি ছাড়তে বাধ্য হয় এবং ঢাকায় বড় বোনের আশ্রয়ে চলে যায়। পরবর্তীতে আবারও কুমিল্লার পৈতৃক বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফেরার মাত্র ৮ মাসের মাথায় সৎ ভাইয়ের পরিবার আবারও পুরোনো কায়দায় নির্যাতন শুরু করেন।" তিনি বলেন, "কোনো উপায় না পেয়ে, গত ২০২৫ সালের আগস্ট মাসে সৎ ভাই কেশব চন্দ্র শীল ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমিল্লা আদালতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় (লিগ্যাল এইড) একটি অভিযোগ দায়ের করেন। সরকারের বিনামূল্যে আইনি সহায়তার আওতায় আইনজীবী অ্যাডভোকেট শিউলী বেগম তার পক্ষে লড়াই করেন। লিগ্যাল এইডে উভয় পক্ষের শুনানি শেষে সিদ্ধান্ত নেয় যে, সৎ ভাই কেশব চন্দ্র শীল তাকে প্রতি মাসে ভরণপোষণ ও হাত খরচ বাবদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করবেন। কিন্তু আদালতের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৎ ভাই কোনো টাকা পয়সা দেননি, বরং বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। আদালতের সিদ্ধান্ত অমান্য করার পর, গত ২৪ জুন কালিয়াজুরী এলাকার সামাজিক বৈঠক বসে। হিন্দু আইন অনুযায়ী পিতা বা পরিবারের সম্পত্তিতে একজন প্রতিবন্ধী সন্তানের ভরণপোষণ পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। সমাজ সেই নিয়ম মেনেই অভিযুক্ত কেশব শীলকে তাহার ভরণপোষণ দিতে বলে। এমতাবস্থায়, তাদের পৈতৃক ২৮ শতাংশ ভূমি- হতে সামাজিকভাবে শীলার নামে ২ শতাংশ জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সৎ ভাই জমি দিতেও অস্বীকৃতি জানায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় সৎ ভাই কেশব চন্দ্র শীলের কাছ থেকে ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী ইতি রানীকে তাহার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হলো। এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ে অবগত করা হয় বলে জানান এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন, শীল বাড়ির সর্দার নারায়ন চন্দ্র শীল, শুনিল চন্দ্র শীল, আশিস কুমার রায়,নিকিল চন্দ্র শীল, অনিল চন্দ্র শীল, রেনু মিয়া এবং মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান, হানিফ মিয়াসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...
আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...
কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের...