প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Sep 2026, 8:49 PM
চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
এফএনএস বিদেশ :
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা উদ্বেগের কারণে চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতিতে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আনার জন্য সময়টি উপযুক্ত নয়। গত শুক্রবার ব্যবসাবিষয়ক সাময়িকী ফরচুন-কে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘নিরাপত্তা নিয়ে যা কিছু ঘটছে, তাতে এই মুহূর্তে শেয়ারবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ নিয়ে আমাদের কোনো চাপও নেই।’ চলতি বছরে আইপিও আনার পরিকল্পনা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। আমাদের এখনও অনেক কাজ বাকি।’ ওপেনএআই এখনো তাদের আইপিওর কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি।
ওপেনএআই ও তাদের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক— দুটি কোম্পানিই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে গোপনীয়ভাবে আইপিও-সংক্রান্ত নথি জমা দিয়েছে। কোম্পানি দুটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...