...
শিরোনাম
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার ⁜ নাগালের বাইরে বিদেশি ফলের দাম, দেশিতে ঝুঁকছে ক্রেতা ⁜ বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন সামাজিক সংগঠন ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে নিমসারে শুভেচ্ছা জানাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২৫০ টি ইয়াবাসহ গ্রেপ্তার-৪ ⁜ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা, ৩ হাজার টাকা জরিমানা ⁜ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি ⁜ বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি দেবিদ্বারের সেচ্ছাসেবক লীগ নেতা আলম হাজারীর ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:37 AM

...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার News Image
মাহফুজ নান্টু কুমিল্লা।। 

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া কয়েকজনের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইয়ের অভিযোগে রয়েছেন আরিফুল ইসলাম রাকিব (২৪), ইকরাম হোসেন সাকিব (২৪), রাকিব (২২), মো. তামিম (১৯) ও মো. হৃদয় (২১)।

তাদের মধ্যে আরিফুল ইসলাম রাকিব কুমিল্লার কোতোয়ালি থানার পূর্ব চাঁদপুর টুক্কু মহাজন বাড়ি এলাকার বাসিন্দা। ইকরাম হোসেন সাকিব একই ইউনিয়নের পূর্ব চাঁনপুর সরকার বাড়ির বাসিন্দা। রাকিব কাশেরাপট্টি চকবাজার এলাকার, মো. তামিম কাসেরাপট্টি শরীফ মিয়ার বাড়ি এলাকার এবং মো. হৃদয় নুরপুর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. সাইফুল ইসলাম (৩১), মো. দেলোয়ার হোসেন (৩৩), ইকবাল হোসেন (৩৫), হৃদয় হাসান (২০), মো. সুমন মিয়া (৪০), মো. সাইফুল ইসলাম (৩৩), মো. ফরহাদ মিয়া (২৪), মো. সাব্বির হোসেন (১৮), মো. জালাল উদ্দীন (৩২), রজ্জব আলী (২০), মো. তুষার (২৫), মিজানুর রহমান রিফাত এবং মো. সোলেমান (১৯)।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (৩১) ব্রাহ্মণপাড়ার নাল্লা এলাকার বাসিন্দা, বর্তমানে ঠাকুরপাড়ার মোল্লার বস্তিতে বসবাস করেন। দেলোয়ার হোসেনও একই এলাকার মোল্লার বস্তিতে থাকেন। ইকবাল হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুরের বাসিন্দা, বর্তমানে কুমিল্লার আশরাফপুরে থাকেন। হৃদয় হাসান মুরাদনগরের বালা সুতা এলাকার বাসিন্দা, বর্তমানে ঠাকুরপাড়ায় থাকেন।

মো. সুমন মিয়া দক্ষিণ চর্থা লালু মিয়ার বাড়ি এলাকার, মো. সাইফুল ইসলাম (৩৩) দ্বিতীয় মুরাদপুরের, মো. ফরহাদ মিয়া দক্ষিণ চর্থার, মো. সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকার বাসিন্দা, বর্তমানে দক্ষিণ চর্থায় বসবাস করেন।

মো. জালাল উদ্দীন বানাসুয়া হাজীবাড়ি এলাকার, রজ্জব আলী ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ এলাকার বাসিন্দা, বর্তমানে আড়াইওরায় থাকেন। মো. তুষার হযরতপাড়া রূপায়ন এলাকার, মিজানুর রহমান রিফাত কাটাবিল সওদাগর বাড়ি এলাকার এবং মো. সোলেমান চান্দিনার তেশেরা এলাকার বাসিন্দা।
এ ছাড়া মাদক মামলার আসামি হিসেবে মো. জাফর (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লা নগরীর গাজীপুর কটক বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া কয়েকজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডিবির ওসি শামসুল আলম শাহ বলেন, নগরীতে ছিনতাই ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...

চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...

দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...

নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...

আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...

নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু

সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...

ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার
➤ নাগালের বাইরে বিদেশি ফলের দাম, দেশিতে ঝুঁকছে ক্রেতা
➤ বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন সামাজিক সংগঠন
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে নিমসারে শুভেচ্ছা জানাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২৫০ টি ইয়াবাসহ গ্রেপ্তার-৪
➤ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা, ৩ হাজার টাকা জরিমানা
➤ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি
➤ বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি দেবিদ্বারের সেচ্ছাসেবক লীগ নেতা আলম হাজারীর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir