প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:36 AM
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা
ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি বলেছেন, চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না। সকলের জন্য সমান চিকিৎসা দিতে হবে। মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করতে হবে। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ৫০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের চালুর মধ্য দিয়ে কুমিল্লা ও আশপাশের এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নূর উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
হাসপাতালের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল আলম, সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম, কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ফজলুল হক লিটন, কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন, কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সফিকুর রহমান পাটোয়ারী সহ সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের
পরিচালক, সকল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, বিভিন্ন ফেইজের শিক্ষকবৃন্দ, ইন্টার্ণ, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...
আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...
ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জো...