...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Sep 2026, 8:54 PM

...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল News Image


লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মিলানের বিপক্ষে জয় দিয়ে। দারুণ ফর্মে থাকা কিলিয়ান এমবাপের জোড়া গোলে এবার লা লিগায় ফিরেও রিয়াল ৪-১ গোলে রায়ো ভায়েকানোকে হারিয়েছে। এরই মাঝে একাধিকবার নিজের ব্যালন ডি’অর পাওয়া নিয়ে জোরালো সম্ভাবনার কথা বলেছেন কিলিয়ান এমবাপে। যা নিয়ে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। তবে মাঠে সেই চাপে মনোযোগটা হারাননি এই ২৭ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। ২০১৬ সালের পর তিনি প্রথম ফুটবলার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ১৭ মিনিটেই গোল ও অ্যাসিস্ট করলেন। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে হোসে মরিনিয়োর দল প্রায় সবদিক থেকেই এগিয়ে ছিল। প্রথমার্ধেই ভায়েকানোর জালে তিন গোল দিয়ে যেন নির্ভার হয়ে পড়েছিল লস ব্লাঙ্কোসরা। বিরতির পর সেভাবে ছন্দ দেখাতে পারেনি। বরং গোলবার সামলাতে ব্যস্ত ছিলেন রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাদের পক্ষে এমবাপের জোড়া ছাড়াও একটি করে গোল দিয়েছেন আলভারো কারেয়াস ও জুড বেলিংহ্যাম। ভায়েকানো সার্জিও কামেলোর গোলে ব্যবধান কমায়। শুরু থেকেই সফরকারী ভায়েকানোর রক্ষণে ত্রাস ছড়াতে থাকে মরিনিয়োর শিষ্যরা। এমবাপের একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর ১৩ মিনিটে কারেয়াস বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন। সেই পেনাল্টিতে ঠাণ্ডা মাথার স্পটকিকে রিয়ালকে লিড এনে দেন এমবাপে। তিন মিনিটের ব্যবধানে এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কারেয়াসই এবার স্কোরশিটে নাম তুললেন। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের একটি জোরালো শট ঠেকান ভায়েকানো গোলরক্ষক। একইভাবে তাদের রক্ষণকে চেপে ধরার ফল হিসেবেই ৩৫ মিনিটে আসে রিয়ালের তৃতীয় গোল। ভিনিসিয়ুস বাম দিক দিয়ে ঢ়ুকে বক্সে চমৎকার পাস বাড়ালে বেলিংহ্যাম প্রথম স্পর্শে লক্ষ্যভেদ করেছেন। বিরতির আগে এমবাপের জোরালো একটি শট গিয়ে লাগে পোস্টে। খানিক বাদে ভায়েকানোর বুলেট গতির শট ফিরিয়েছেন কোর্তোয়া। বিরতির পর নেমে অল্পের জন্য গোল পায়নি ভায়েকানো। দিয়াজের শট পোস্টে লাগার পরপরই আদ্রিয়া পেদ্রোসের শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। তবে ভিনিসিয়ুসকে বল দিতে গিয়ে অ্যান্টোনিও রুডিগার ভুল করেন, পেছন থেকে আসা ভায়েকানোর এক খেলোয়াড় সেটি নিয়ন্ত্রণে নিয়ে বাড়ালে কামেলো ৫১ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন। এরপর বেশ কয়েকবার কোর্তোয়ার পরীক্ষা নিয়েছে সফরকারীরা। ইয়ান দিয়োমান্দের জায়গায় আর্দা গুলারকে নামানোর পর প্রাণ ফিরে রিয়ালের খেলায়। রুডিগার ও গুলারের দুটি প্রচেষ্টা ঠেকিয়েছেন ভায়েকানো গোলরক্ষক। ৮৩ মিনিটে ঠেকান এমবাপের ভলি। যোগ করা সময়ে গুলারের পাস বক্সে পেয়ে ফরাসি অধিনায়ক নিচু শটে বল জালে জড়ান। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ষষ্ঠ এবং সবমিলিয়ে সপ্তম গোল করলেন এমবাপে।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা

জাপানে এশিয়ান গেমসের ক্রিকেটে উইকেটের ধরন নিয়ে কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir