প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Sep 2026, 10:27 AM
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত্রীবাহী বাস ও মাটিবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা সেন্টমার্টির পরিবহনের বাসটি আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে ফিডার সড়ক থেকে একটি মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে উঠে পড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
বাসযাত্রী জেবা আক্তার জানান, হঠাৎ ফিডার সড়ক থেকে একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে মহাসড়কে উঠে পড়ে। এসে বাসটির সঙ্গে সংঘর্ষ করে। এতে তার কপাল কেটে যায়। আরেক যাত্রী আবদুর রশীদ জানান, তিনি ফেনী থেকে বাসে উঠেছিলেন। আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে বিকট শব্দ হয়। পরে তিনি দেখতে পান, তার পা সিটের সঙ্গে আটকে গেছে। অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয় আহলাদ হোসেন জানান, ড্রাম ট্রাকটির চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। সংঘর্ষে বাসচালকের দুই পা ভেঙে যায় এবং মাথা ফেটে রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ ও অভিযুক্ত ড্রাম ট্রাকের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...
আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...
কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের...