...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 9:50 PM

...
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা News Image

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্নক্রমে, ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৭ ধারার বিধান অনুযায়ী বিগত ০৮ জুলাই ২০২৬ ইং তারিখে পূর্বে দাখিলকৃত আবেদনটি অনুমোদিত হয়।

অনুমোদিত আবেদন অনুযায়ী “ফেনুয়া জামে মসজিদ প্রকাশ আল আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট”, ফেনুয়া, বরুড়া, কুমিল্লা—কে ইসি নং ২২৮৪২ নথিতে তালিকাভুক্ত করা হয়েছে এবং আবেদনকৃত মোতাওয়াল্লীসহ উপদেষ্টা ও পরিচালনা কমিটিকেও অনুমোদন প্রদান করা হয়েছে।

জমিদাতা ফেনুয়া নিবাসী মরহুমা আছমা বিবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এস্টেটটির নামকরণ করা হয়েছে; তিনি ছিলেন মরহুম আলতাফ হোসেনের মাতা। নতুন এস্টেটের অনুমোদন ও স্বীকৃতির ফলে ব্যবস্থাপনাগত এবং ইবাদত সেবায় দীর্ঘদিনের ব্যর্থতার অবসান ঘটেছে; পাশাপাশি মসজিদের সম্পদ জাতীয় ওয়াক্ফ আইনের আওতায় পূর্ণ আইনি সুরক্ষা পেয়েছে।

বিগত ১২ জুলাই ২০২৬ ইং তারিখ, নির্বাহী কর্মকর্তা মহোদয়, বরুড়া, তাঁর দপ্তরে মসজিদের নবনির্বাচিত মুতাওয়াল্লি ও কমিটিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূর্বে নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিগণসহ গ্রামের লোকজনকে উপস্থিত রেখে আল আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট এবং এর কমিটির অনুমোদন বিষয়ে সরকারি শুনানি কার্য পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায়, ২০ জুলাই ২০২৬ ইং তারিখে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় এবং থানা প্রশাসন, বরুড়া, সরেজমিনে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির নিকট এস্টেটের মসজিদ ও এস্টেটের নিজস্ব জমির দায়িত্ব সর্বসম্মুখে আইনসম্মতভাবে কার্যভার বুঝিয়ে দেন।

আল আসমা ওয়াক্ফ এস্টেট কমিটি বর্তমানে আইনগতভাবে মসজিদ পরিচালনা করছে; তবে এস্টেটের মালিকানাধীন ০.৩৩ একর ফসলি জমি প্রশাসনের সহযোগিতায় প্রক্রিয়াগতভাবে সম্পূর্ণভাবে হস্তান্তরের অপেক্ষমাণ রয়েছে। জমিটি বহু বছর ধরে চাষাবাদ হওয়া সত্ত্বেও বাস্তব অর্থে মসজিদের জন্য কোনো আর্থিক উপকার এসেছে—এমন কোনো প্রমাণ কখনো উপস্থাপিত হয়নি।

নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির পক্ষ থেকে সন্মানিত উপজেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটি সিসি ক্যামেরা স্থাপন, নামাজের পরিবেশ উন্নয়ন এবং দীর্ঘ প্রতীক্ষিত মেরামতকাজ সম্পন্ন করেছে। এতে প্রায় ৮০,০০০ টাকার বেশি ব্যয় হয়েছে, যার অধিকাংশ বর্তমান মুতাওয়াল্লির ব্যক্তিগত অর্থায়নে। ফলে মসজিদটি এখন নিরাপদ, সুশৃংখল এবং ইবাদতের জন্য উপযোগী পরিবেশে ফিরে এসেছে।

আল আছমা জামে মসজিদ কমিটি স্থানীয় ও পথচারী সকল মুসল্লীগনকে আল্লাহর এই ঘরকে ইবাদতের মাধ্যমে আবাদ করতে এবং একে ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের মিলনস্থল হিসেবে গড়ে তুলতে আন্তরিক আমন্ত্রণ জানায়। একইভাবে, এস্টেটের মুতাওয়াল্লি ও কমিটি শান্তিময় ইবাদত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, স্থানীয় ও বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাঁর সঠিক পথে পরিচালিত করুন। আমিন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা

জাপানে এশিয়ান গেমসের ক্রিকেটে উইকেটের ধরন নিয়ে কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir