প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Sep 2026, 8:53 PM
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালোচনা আর বিদ্রূপাত্মক কথাবার্তা। মাঠের বাইরেও শান্তিতে থাকতে পারেনি তাদের ক্রিকেটাররা। হোয়াইটওয়াশ ঠেকানোর ম্যাচের আগে সাত খেলোয়াড় ও দুই কোচকে অব্যাহতি দিয়ে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘটনাবহুল সফর শেষ হলো মুখরক্ষা করার মতো কিছু করে। প্রত্যাশিতভাবে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। যে ফলাফল হওয়ার কথা ছিল তৃতীয় দিনেই, কয়েকজন ক্রিকেটারের বুক চিতিয়ে লড়াইয়ের কারণে সেটা হলো চতুর্থ দিনে। লাঞ্চ ব্রেকের আগেই ইংল্যান্ড মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে। কিন্তু তার আগে প্রথমবার পাকিস্তানের লড়াকু মানসিকতা দেখেছে। তিন টেস্টে ১৫ দিনের মধ্যে ১১ দিন মাঠে ছিল খেলা। এর মধ্যে কেবল এজবাস্টনের তৃতীয় দিনটাই নিজেদের করে নিতে পেরেছে পাকিস্তান। আগের দিন রাজাউল্লাহর বীরোচিত ইনিংসে চলতি সফরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার পাকিস্তান লড়াই দেখাতে পেরেছে। ইনিংস ব্যবধানে হার এড়ানোই যেখানে সাফল্য হওয়ার কথা, সেখানে ১৩০ রানের লক্ষ্য দেয় তারা। সেই ছোট লক্ষ্য চতুর্থ দিন লাঞ্চ ব্রেকের আগেই ছুঁয়েছে ইংল্যান্ড। গত শনিবার নতুন দিনের খেলা শুরু হলে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে। শুরুটা সহজ হতে দেয়নি পাকিস্তান। তাদের পেসার মোহাম্মদ আব্বাসের আগুন ঝরানো বলে প্রথম ওভারেই দুটি উইকেট পড়ে। প্রথম বলে বেন ডাকেট ও শেষ বলে এমিলিও গে ডাক মারেন। ২ রানে দুটি উইকেট হারায় ইংল্যান্ড। ডাকেট পেছনে গাজী ঘোরির গ্লাভসে ধরা পড়েন। গে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তারপর জো রুট দশম ওভারে ২৩ রানে নো বলে জীবন পান। মোহাম্মদ আলী নো বল করায় বোল্ড হয়েও ক্রিজে টিকে যান ইংল্যান্ড অধিনায়ক। পরে জর্ডান কক্সকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন তিনি। দুজনের ১২৮ রানের জুটিতে ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। রুট ৬২ রানে অপরাজিত ছিলেন। ৫৯ রানে খেলছিলেন কক্স। ২ উইকেট হারিয়ে ১৩০ রান করে ইংলিশরা। আগের দুই ম্যাচে পাকিস্তান অসহায় আত্মসমর্পণ করে সিরিজ হেরে যায়। শেষ ম্যাচেও তারা ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। শেষ পর্যন্ত আজান আওয়াইস, শান মাসুদ ও বাবর আজমের ফিফটির পর রাজাউল্লাহর অবিশ্বাস্য ইনিংসে লিড নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত হারই মানতে হলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...