...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Sep 2026, 10:20 AM

...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী News Image

এমরান হোসেন বাপ্পি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে দিয়ে রাজনৈতিক পায়দা লুটার চেষ্টা করছে। গুলশানে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ দোষররা একটি মিছিল করার চেষ্টা করেছেন। জামায়াত বলেছেন বিএনপির আশকারাতে তারা মিছিল করার চেষ্টা করেছে। বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গিকার রক্ষার পক্ষে, সকল মুনাফিকির বিরুদ্ধে। বিএনপির মরহুম নেত্রী খালেদা জিয়া বলেছেন এরশাদ একটি অবৈধ সরকার তার অধীনে নির্বাচন হবে না। এরশাদের পতন পর্যন্ত খালেদা জিয়া সেই পয়েন্টে অটল ছিলেন কিন্তু আওয়ামীলীগ আর জামায়াত এক সাথে দাঁড়িয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে।

তিনি রবিবার বিকেলে চৌদ্দগ্রামের বাতিসা সোনাপুর গ্রামে ১২ ফেব্রুয়ারী নির্বাচন পরবর্তী সহিংসতায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী আরো বলেন, আওয়ামীলীগের পক্ষে কারা থাকে? ৫ আগষ্টের পর তাদের দূঃশাসনে জুলাই আন্দোলনে রক্তের গঙ্গা বয়ে গিয়েছিলো। মাছুম শিশু থেকে শুরু করে স্কুল-কলেজ, ইউনিভার্সিটি বাচ্চাদের কে যারা গুলি করে হত্যা করলো, পুলিশকে লেলিয়ে দিয়েছে, র‌্যাবকে লেলিয়ে দিয়েছে, যারা হেলিকাপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করেছে এই বর্বর পশুদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে পতন ঘটিয়েছে। অথচ ৫ আগষ্টের পর এই রাজনৈতিক দলটি বললো আমরা আওয়ামীলীগকে মাফ করে দিয়েছি। তাহলে তাদের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্বরদের পক্ষে। গণতন্ত্র বিনাস কারীদের সাথে সম্পর্ক রক্ষা করা। তারা ধর্মের নামে রাজনীতি করে সাধারন মানুষের ঘর-বাড়ী, গাছ-পালা সব জালিয়ে দেয়। তারা ধর্মের নামে বেহেস্তের টিকেট বিক্রি করে।

রিজভী আরো বলেন, বিএনপি বিরোধী দলে থাকাকালীন ও জনগণের কাছে এসেছে, ক্ষমতায় এসেও জনগণের কাছে এসেছে। তাই যেখানে ধর্ম, যেখানে মানবতা, যেখানে সামাজিক সুরক্ষা, যেখানে মানুষকে আর্থিক অবস্থা দাড় করানো সেখানেই বিএনপি এবং তারেক রহমান।

বিগত আওয়ামীলীগ সরকারের সময় তৎকালীন বিরোধীদল বিএনপির সংখ্যক নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই সকল পরিবারের পক্ষে দাঁড়িয়েছেন। এই জন্য তিনি আমরা জিয়া পরিবার নামে একটি সংগঠন তৈরি করেছেন।

আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই মানুষের দৌড়গড়ায় নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি দলের সর্বত্র নেতাকর্মীদের মানুষের সেবায় নিয়োজিত থাকতে নির্দেশ প্রদান করেছেন।


চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা জিয়া পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেত্রীবৃন্দ এরপরে সন্ধ্যায় রিজভী পৌর বিএনপি আয়োজিত অপর একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌ...

আয়েশা আক্তারবাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir