প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 9:55 AM
ডেঙ্গু প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার দুর্গারামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনভর এই অভিযানের আওতায় সড়কের পাশে জমে থাকা আগাছা, ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক রবিউল হাসান ভূইয়া এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি ও সহায়তা করেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, আঙিনা, রাস্তার পাশ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং অপ্রয়োজনীয় পাত্রে পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের গৃহবধূ রোকসানা বেগম বলেন, এটি আরো আগে শুরু করা দরকার ছিল। এই ওয়ার্ডে মশা সবচেয়ে বেশী।এখনো পৌরসভার কেউ স্প্রে নিয়ে আসেনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...